বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

পাচারকৃত অর্থ ফেরত আনার দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ

বরিশালে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ। ছবি : কালবেলা
বরিশালে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ। ছবি : কালবেলা

অর্থ পাচারকারী ও ঋণখেলাপিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং পাচারকৃত অর্থ ফেরত আনার দাবিতে বাংলাদেশ ব্যাংক অভিমুখে বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বাম গণতান্ত্রিক জোট এ কর্মসূচি পালন করে।

শুরুতে নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে নগরীর বগুড়া রোডে মিছিল বের করা হয়। জোটের জেলার নেতাকর্মীরা এ মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে যান। শেষে তারা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি কমরেড অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়কারী ডা. মনীষা চক্রবর্তী।

এ সময় বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ায় অর্থ পাচারে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান। প্রতি বছর বাংলাদেশ থেকে ৮০ হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। এ পাচারকৃত টাকা দিয়ে কমপক্ষে দুটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব।

ঋণখেলাপিদের কাছ থেকে ঋণ আদায়ের ব্যবস্থা না করা এবং দোষীদের শাস্তির আওতায় না আনার অভিযোগ তুলেন বক্তারা।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রায় ৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১০

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১১

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১২

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৩

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৪

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৫

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১৬

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১৭

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১৮

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১৯

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

২০
X