কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৯ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে ভাষাশহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা

২১ ফেব্রুয়ারি ভোরে সরকারি মাহাতাব উদ্দিন কলেজের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন কালীগঞ্জ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। ছবি : কালবেলা
২১ ফেব্রুয়ারি ভোরে সরকারি মাহাতাব উদ্দিন কলেজের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন কালীগঞ্জ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। ছবি : কালবেলা

ঝিনাইদহের কালীগঞ্জে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে উপজেলা বিএনপি।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে দলের নেতাকর্মীরা সরকারি মাহাতাব উদ্দিন কলেজের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, মোশাররফ হোসেনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাঁতীদল, শ্রমিকদল, মৎস্যজীবি দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের পরই স্বাধীনতা যুদ্ধের পটভূমি তৈরি হয়। তারপর আমরা স্বাধীনতা অর্জন করি। আমাদের চেতনার সব কিছুকেই ঘিরে আছে ’৫২ এর ২১ ফেব্রুয়ারি। ভাষা শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

সরকার একচ্ছত্র রাজকীয় শাসন ব্যবস্থা চালু করেছে মন্তব্য করে তিনি বলেন, দেশের মানুষ আজও গণতন্ত্রহারা। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। স্বাধীনতার ৫৩ বছর পর কেন আজকে ভোটাধিকারের জন্য দাবি করতে হচ্ছে। হানাদার বাহিনী যেমন ভাষা শহীদদের দমন করতে চেয়েছিল ঠিক একইভাবে এই সরকার জনগণের মতপ্রকাশের স্বাধীনতাকে হরণ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১০

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

১১

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

১২

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১৩

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১৪

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৫

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১৬

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

১৭

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৮

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

১৯

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

২০
X