সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

টেঁটাবিদ্ধ করে যুবলীগ নেতা খুন, মামলা

নিহত যুবলীগ নেতা পারভেজ। ছবি : সংগৃহীত
নিহত যুবলীগ নেতা পারভেজ। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ নেতা পারভেজ হত্যাকাণ্ডের ৪ দিন পর মামলা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে নিহতের ছোট ভাই মো. হৃদয় মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা জমীমউদ্দিনকে প্রধান আসামি করে ৪৯ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ১২ জনকে আসামি করে এ মামলা দায়ের করা হয়।

এর আগে শুক্রবার দুপুরে আধিপত্য বিস্তারে দুই পক্ষের সংঘর্ষে পশ্চিম কান্দারগাঁও গ্রামে মোতালেব মিয়ার ছেলে পারভেজ নিহত হন। এ সময় উভয় পক্ষের টেঁটাবিদ্ধসহ ৮ জন আহত হয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের যুবলীগ নেতা জাকির হোসেন ও আ.লীগ নেতা জসীমউদ্দীনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারে দ্বন্দ্ব চলছিল।

গত শুক্রবার জুমা নামাজের পর সোনারগাঁ রিসোর্ট সিটির মধ্য দিয়ে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন টেঁটা, রামদা, লাঠিসোটা নিয়ে একে অপরে ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় জাকির পক্ষের পারভেজ, রিটন, হৃদয়, রুহুল আমিন ও আক্তার হোসেন এবং জসীমউদ্দিন পক্ষের দেলোয়ার, জামান, কামাল ও মহসিন আহত হয়।

পরে আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জাকির পক্ষের যুবলীগের পারভেজ মারা যান। পারভেজ হত্যাকাণ্ডের ৪ দিন পর মঙ্গলবার রাতে এ মামলা দায়ের করা হয়। এর আগে বিকেলে পারভেজের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। অপরাধ না করে মামলার এজহারে অন্তর্ভুক্ত হলে তদন্ত করে বাদ দেওয়া হবে। এজহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১১

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১২

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৩

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৪

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৫

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৬

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৭

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৮

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৯

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

২০
X