কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে ঝুট গুদামের আগুন ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুরে ঝুট গুদামের আগুন ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার পর আগুন নেভাতে সক্ষম হয়।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে এ আগুনের সূত্রপাত্র হয় বলে নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে গাজীপুরের কোনাবাড়ির আমবাগ পশ্চিমপাড়া এলাকায় স্থানীয় শরীফের ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন পাশের কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর, কোনাবাড়ি ও আশপাশের ফায়ার সার্ভিস স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে পানির সংকট থাকায় দেড় কিলোমিটার দূর থেকে পানি আনায় আগুন নিয়ন্ত্রণে একটু সময় বেশি লাগে।

তিনি আরও বলেন, আগুনে বিপুল ঝুট মালামাল, ঢেউটিন ও অন্যান্য সামগ্রী পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

মরদেহ উদ্ধারে গিয়ে নিজের ছেলের নিথর দেহ পেলেন পুলিশ সদস্য

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

১০

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

১১

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

১২

বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ

১৩

এমপি নজরুলের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

১৪

শাকিরার পোশাক, মেসির জার্সিসহ নিলামে বিশ্বকাপের অমূল্য কিছু জিনিস

১৫

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

১৬

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

১৭

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

১৮

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

১৯

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

২০
X