শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫১ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মায়ের জানাজায় এসে লাশ হলেন ইতালি প্রবাসী

নরসিংদীতে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি : কালবেলা
নরসিংদীতে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি : কালবেলা

ইতালি প্রবাসী শাহ আলম (৫০) তার মায়ের জানাজায় অংশ নিতে বাড়ি ফেরার পথে শিকার হন সড়ক দুর্ঘটনার। নরসিংদীতে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন তিনি। এ সময় তার ভগ্নিপতি সেলিম মিয়াও নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাড়কের নরসিংদীর শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহ আলম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই এলাকার শাহজাহান মেম্বারের ছেলে। তার ভগ্নিপতি একই উপজেলার শামসু উদ্দিনের ছেলে।

হাইওয়ে পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, দীর্ঘ ১৪ বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে ইতালিতে বসবাস করছিলেন শাহ আলম। গতকাল বুধবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে তার মায়ের মৃত্যু হয়। খবর পেয়ে বৃহস্পতিবার দেশে ফিরে জানাজায় অংশ নিতে বিমানবন্দর থেকে মাইক্রোবাসে বাড়ির উদ্দেশে রওনা দেন শাহ আলম ও তার ভগ্নিপতি সেলিম মিয়া, ভাগিনাসহ চারজন।

তাদের বহনকারী মাইক্রোবাসটি নরসিংদীর শিবপুরের ঘাসিদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহ আলম এবং হাসপাতালে নেওয়ার পর তার ভগ্নিপতি সেলিম মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় মাইক্রোবাসের চালকসহ আরও দুজন আহত হয়েছেন।

এ বিষয়ে ইটাখোলা হাইওয়ে থানার উপপুলিশ পরিদর্শক আরিফুর রহমান জানান, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী মাইক্রোবাসটি বেপরোয়া গতিতে ঘাসিরদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে আনার পর চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়। মাইক্রোবাসের চালক এবং অপর যাত্রী নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ বছর পর ধারাবাহিকে তটিনী

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

বিশ্ব ম্যানগ্রোভ দিবস / লবণাক্ততা, মাইক্রোপ্লাস্টিক দূষণ ও শিল্পায়নে ‘ধুঁকছে’ সুন্দরবন

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

১০

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

১১

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

১২

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা চালু

১৩

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

১৪

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৫

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

১৬

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

১৭

গাজার যুদ্ধের আরেক শিকার অপরিণত নবজাতকেরা

১৮

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

১৯

রাষ্ট্রের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার মধ্যে ভারসাম্যের আহ্বান আনসারের

২০
X