পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১০ এএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

কালবেলায় সংবাদ প্রকাশ, হুইলচেয়ার পেল প্রতিবন্ধী সিয়াম

হুইল চেয়ার পেয়ে খুশিতে উচ্ছ্বসিত সিয়াম সঙ্গে হামার পীরগাছা গ্রুপের সদস্যরা। ছবি : কালবেলা
হুইল চেয়ার পেয়ে খুশিতে উচ্ছ্বসিত সিয়াম সঙ্গে হামার পীরগাছা গ্রুপের সদস্যরা। ছবি : কালবেলা

রংপুরের পীরগাছার একরামুল ও ইসমোতারা দম্পতির প্রতিবন্ধী সন্তান সিয়াম (১০) জন্মের পর থেকেই নানি ফাতেমা বেগমের কাছে বড় হচ্ছে। বর্তমানে তার বয়স ও ওজন বেড়ে যাওয়ায় তাকে কোলে করে সব কাজ করানো তার নানির জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। প্রতিবন্ধী ভাতার সামান্য কিছু টাকা পেলেও সিয়ামের জন্য একটি হুইলচেয়ারের খুব প্রয়োজন ছিল। এ নিয়ে বুধবার (২১ ফেব্রুয়ারি) কালবেলায় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদন প্রকাশের মাত্র এক দিন পর হুইল চেয়ার পেয়েছে সিয়াম।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চর তাম্বুলপুর গ্রামে সিয়ামের নানি বাড়িতে চেয়ার নিয়ে হাজির হয় স্থানীয় ফেসবুকভিত্তিক ‘হামার পীরগাছা’ নামক একটি গ্রুপের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা অ্যাডমিন মো. বেলাল হোসাইন, গ্রুপটির সিনিয়র অ্যাডমিন শাহ মো. শারেখ খন্দকার জয়, অ্যাডমিন মো. মাহমুদুল হাসান সোহেল, বায়েজিদ মিয়া, ইউসুফ আলী সোহাগসহ দৈনিক কালবেলার পীরগাছা প্রতিনিধি মোস্তাফিজার রহমান।

গ্রুপটির প্রতিষ্ঠাতা অ্যাডমিন বেলাল হোসেন বলেন, মানবসেবার ব্রত নিয়ে ২০১৯ সালে ‘হামার পীরগাছা’ গ্রুপটির যাত্রা শুরু হয়। বর্তমানে এই গ্রুপের সদস্য ৫৫ হাজার ছাড়িয়েছে। আমরা এই গ্রুপের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছি।

গ্রুপটির সিনিয়র অ্যাডমিন শাহ মো. শারেখ খন্দকার জয় বলেন, কালবেলায় সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী সিয়ামের বিষয়টি আমাদের নজরে আসে। আজকে আমরা তাকে একটি হুইলচেয়ার উপহার দিলাম। সিয়ামের জন্য এই হুইলচেয়ারটি দিতে পেরে আমাদের খুব ভালো লাগছে।

চেয়ার পেয়ে সিয়ামের নানি ফাতেমা বেগম বলেন, নাতীটার ওজন বেড়ে যাওয়ায় তাকে কোলে করে সব কাজ করাতে আমার খুব কষ্ট হচ্ছিল। সাংবাদিক বাবাজী আমার এই কষ্টের কথা শুনে সংবাদ প্রকাশ করার পর আজ একটি হুইলচেয়ার পেলাম। চেয়ারটি পেয়ে আমি খুব খুশি। হুইলচেয়ারটি যারা দিলেন তাদের জন্য আমার মন থেকে দোয়া রইল। সেই সাথে কালবেলার সাংবাদিকের জন্যও দোয়া রইল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী 

নেইমারের বিদায়ে আবেগী পলাশ / ‘কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না’

ভারী বৃষ্টির মধ্যে মুম্বাইয়ে ভবন ধস, নিহতদের পাঁচজনই শিশু

বরিশালের সেই ঘটনায় সামনে এলো নতুন তথ্য

শেষ পর্যায়ে কাজ, এবার কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল

খামেনির শেষবিদায় ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড যাত্রীর যাতায়াত

হাসপাতালে ব্রাজিলের দুই সমর্থক

পে-স্কেলের গেজেট প্রকাশের চূড়ান্ত সময় নির্ধারণ, কার বেতন কত

ঐতিহ্যের দীপ্তি ছড়িয়ে ৭৩ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়

অটুট ভালোবাসা / ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’

১০

অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি

১১

দেশের ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

হস্তান্তরের আগেই কোটি টাকার সেতুর উইং ওয়ালে ধস

১৩

দুই পেনাল্টি, এক লাল কার্ড / স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড 

১৪

০৬ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

শিশুদের খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

১৬

ব্রাজিলের বিদায়ে চরম উল্লসিত মেহজাবীন

১৭

দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৮

বিশ্বে ‘মানুষখেকো’ ছত্রাক ছড়িয়ে পড়ছে, কারণ বৈশ্বিক উষ্ণতা

১৯

সাভারে ব্যবসার নামে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

২০
X