হিলি প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো ভারত থেকে নারিকেল আমদানি

নারিকেল। ছবি : সংগৃহীত
নারিকেল। ছবি : সংগৃহীত

উত্তরের জেলা দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে নারিকেল আমদানি হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ভারত থেকে আমদানি করা নারিকেল বোঝাই দুটি ট্রাক দেশে প্রবেশ করে।

কাস্টমস সূত্রে জানা গেছে, আমদানিকারক হিলি স্থলবন্দরের নাশাত ট্রেডার্স। রপ্তানিকারক ভারতের বালুরঘাটের এস আনন্দ আ্যন্ড কোং। ভারতের কেরালা রাজ্য থেকে এই নারিকেল আমদানি করা হয়েছে।

হিলি স্থলবন্দরের নারিকেল আমদানিকারক মেসার্স নাশাত ট্রেডাসের স্বত্বাধিকারী নূর ইসলাম বলেন, বর্তমানে দেশের বাজারে নারিকেলের বেশ চাহিদা রয়েছে। দেশি নারিকেল দাম তুলনামূলক বেশি হওয়ায় বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে নারিকেল আমদানির চিন্তা করি। সেই থেকে ২০০ টন নারিকেল আমদানির জন্য এলসি খুলেছিলাম। আজ ৫০ টন আমদানি করেছি। পরে পর্যায়ক্রমে বাকিগুলো আমদানি করা হবে। ভারত থেকে প্রতি টন নারিকেল ২৫০ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হচ্ছে। কাস্টমসে প্রতি টনে ৩০০ মার্কিন ডলার মূল্যে শুল্কায়ন করছে। কেজিপ্রতি ১২ টাকা শুল্ক পরিশোধ করতে হচ্ছে। শুল্ক পরিশোধ ও বন্দর থেকে ছাড়ের পর বোঝা যাবে পড়তা রয়েছে কিনা। লাভজনক হলে সেই মোতাবেক পরে আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে নতুন করে নারিকেল আমদানি হয়েছে। আজ দুটি ট্রাকে ৫০ টন নারিকেল আমদানি করা হয়েছে। বন্দর দিয়ে নতুন ধরনের পণ্য আমদানির ফলে সরকারের রাজস্ব আহরণ যেমন বাড়ছে তেমনি বন্দর কর্তৃপক্ষের দৈনন্দিন যে আয় সেটিও বাড়ছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১০

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১১

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১২

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৭

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৮

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৯

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X