জলঢাকা প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০৯:০০ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৩, ০৯:০৫ এএম
অনলাইন সংস্করণ

‘সুন্দরীর’ সঙ্গে পরকীয়ার জেরে প্রাণ গেল ব্যবসায়ীর

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নীলফামারীর জলঢাকায় পরকীয়ার জেরে প্রাণ গেল ভবেশ চন্দ্র নামে এক হোটেল ব্যবসায়ীর। রোববার (৯ জুলাই) রাত আড়াইটার দিকে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এর আগে রাত সাড়ে ১১টার দিকে শিমুলবাড়ি বাজারের মিষ্টির দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ভবেশ চন্দ্রকে কুপিয়ে জখম করা হয়। নিহত ভবেশ (৩০) জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের রাজবাড়ী এলাকার মানিক চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয়রা জানিয়েছে, দিনেশ চন্দ্র রায়ের ছেলে মৃণাল রায়ের স্ত্রী আদুরী রানী সুন্দরীর সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন একই এলাকার ভবেশ চন্দ্র। এ ঘটনা জানাজানি হওয়ার পর কয়েকবার উঠান বৈঠক করেও সুরাহা হয়নি। কিছুদিন আগে সুন্দরী রায় স্বামী মৃণালকে তালাক দেন। এরই জের ধরে গত রোববার রাত সাড়ে ১১টায় ভবেশ শিমুলবাড়ি বাজারের মিষ্টির দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মৃণাল পথ আটকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ভবেশের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে মৃণাল পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় ভবেশকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

এ বিষয়ে মৃত ভবেশ চন্দ্রের স্ত্রী কালবেলাকে বলেন, যেহেতু মৃণালের সাবেক স্ত্রী সুন্দরীর সঙ্গে তার গোপন সম্পর্ক ছিল, তাই এই কাজ মৃণাল ছাড়া আর কেউ করেনি। আমার স্বামীকে যে হত্যা করেছে, তার ফাঁসি চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জলঢাকা থানার ওসি মুক্তারুল আলম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার ভাই বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

নরসিংদীতে ইয়াবাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

১০

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১১

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

১২

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

১৩

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

১৪

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

১৫

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

১৬

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১৭

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

১৮

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

১৯

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

২০
X