কলাপাড়া প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ১১:২৪ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৩, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

পায়রায় ভিড়ল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লাবাহী জাহাজ

কয়লা নিয়ে পায়রা বন্দরে আসা জাহাজ এমভি সাগরকান্তা। ছবি : কালবেলা
কয়লা নিয়ে পায়রা বন্দরে আসা জাহাজ এমভি সাগরকান্তা। ছবি : কালবেলা

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে পায়রা বন্দরে এসেছে এমভি সাগরকান্তা নামে একটি মাদার ভ্যাসেল।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে জাহাজটিকে বন্দরের ইনারে নিয়ে আসা হয়। এর আগে সোমবার (১০ জুন) বিকেলে ৩৭ হাজার ১৩৩ টন কয়লা নিয়ে বন্দরের আউটারেজে এসে পৌঁছে জাহাজটি।

পায়রা বন্দরের উপ-পরিচালক আজিজুর রহমান সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত সপ্তাহে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে এমভি সাগরকান্তা। বর্তমানে লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম চলছে। সিঙ্গাপুরের পতাকাবাহী এ জাহাজটির দৈর্ঘ্য ১৯৯.৯৮ ও প্রস্থ ৩২.২৬ মিটার। বন্ধ তাপবিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা পঞ্চম জাহাজ এটি।

তাপবিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর এ পর্যন্ত মোট পাঁচটি জাহাজে প্রায় ১ লাখ ৯০ হাজার টন কয়লা এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১০

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১১

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১২

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৩

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৪

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৬

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৭

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

১৮

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X