রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৪ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ডাক্তার দেখাতে যাওয়ার পথে শ্বশুর-বৌমা নিহত

রাজবাড়ী জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
রাজবাড়ী জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

রাজবাড়ীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শ্বশুর ও পুত্রবধূ নিহত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

নিহতরা হলেন, কালুখালী উপজেলার লস্করদিয়া গ্রামের জাবেদ আলী ও তার পুত্রবধূ খালেদা আক্তার। এ ঘটনায় আটোচালকসহ আরও এক যাত্রী আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

পাংশা হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বাদশা মিয়া কালবেলাকে জানান, খালেদা তার শ্বশুরকে সঙ্গে নিয়ে একটি অটোরিকশায় করে রাজবাড়ী সদর হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। অটোরিকশাটি বাগমারা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাবেয়া পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খালেদা আক্তার মারা যান।

এ ঘটনায় খালেদার শ্বশুর জাবেদ আলীসহ অটোরিকশার তিনজনকে আহতাবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। জাবেদ আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ জানায়, ঘটনার পরপরই রাবেয়া পরিবহনের বাসটি পালিয়ে যায়। সেটিকে আটকের চেষ্টা চলছে। খালেদা আক্তারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১০

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১১

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১২

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৩

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৪

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৫

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৬

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৭

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৯

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

২০
X