বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০২ এএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৯ এএম
অনলাইন সংস্করণ

চাঁদা দিতে না পারায় কবরস্থানে দাফন হলো না গৃহবধূর লাশ

নাটোর জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
নাটোর জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

কবরস্থান কমিটির চাহিদামতো চাঁদা দিতে না পারায় কবর খনন করেও সামাজিক কবরস্থানে দাফন করতে দেওয়া হয়নি জিয়াসমিন বেগম নামে এক গৃহবধূর। পরে বাধ্য হয়ে বাড়ির ভিটার এক পাশে লাশটি দাফন করা হয়েছে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জিয়াসমিন বেগম (৩২) উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের লোকমান হোসেন ফকিরের বড় মেয়ে এবং গোয়ালিফা গ্রামের মালয়েশিয়া প্রবাসী সমজান আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জেরে জিয়াসমিন বাবার বাড়িতে ইঁদুর মারার বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। শুক্রবার তার লাশ দাফনের জন্য সভাপতির অনুমতি নিয়ে স্বজনরা লক্ষ্মীপুর সামাজিক কবরস্থানে কবর খনন করেন। জুমার নামাজের পর জানাজার সময়ও নির্ধারণ করা হয়। কিন্তু খনন শেষ হলে কবরস্থান কমিটির লোকজন এর আগে সদস্য না হওয়ায় জিয়াসমিনের বাবার কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। কিন্তু আর্থিক অনটনের কারণে তিনি চাঁদা দিতে না পারায় তার মেয়েকে খনন করা কবরেও দাফন করতে বাধা দেন তারা। এ নিয়ে সারাদিন দেনদরবার করেও কাজ না হওয়ায় সন্ধ্যায় বাধ্য হয়ে বাড়ির ভিটার এক পাশে পুনরায় কবর খনন করে তার লাশটি দাফন করা হয়।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, লক্ষ্মীপুর সামাজিক কবরস্থানে খনন করা কবরটি এখনো রয়েছে। সেখানে লাশ দাফন করা হয়নি। এ সময় স্থানীয় লোকজন কবরস্থান কমিটির এমন কর্মকাণ্ডে সংবাদকর্মীদের কাছে ক্ষোভ প্রকাশ করেন।

এ ব্যাপারে জিয়াসমিনের চাচা আব্দুর রাজ্জাক জানান, আমার ভাই কবরস্থানের সদস্য না হলেও আমি সদস্য। তাই আমি নিজে চাহিদামতো চাঁদা দেওয়ার জন্য কয়েকদিন সময় চেয়ে সভাপতিসহ অন্যদের কাছে লাশ দাফনের অনুমতি দিতে অনুরোধ করেছিলাম। কিন্তু তারা আমাদের কোনো কথাই শোনেনি।

কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি জালাল উদ্দিন জানান, কবরস্থানে লাশ দাফন করতে হলে আগে সদস্য হয়ে চাঁদা দিতে হয়। তারা সেটা করেনি। তাছাড়া গ্রামে আরেকটি কবরস্থান থাকায় তাদেরকে সেখানে লাশ দাফনের পরামর্শ দিয়েছি। তবে কবর খননের অনুমতি দিয়েও পরে দাফন করতে দেননি কেন জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১০

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১১

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১২

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৩

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৪

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৫

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৬

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৭

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৮

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৯

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

২০
X