মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২১ এএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৪ এএম
অনলাইন সংস্করণ

সৌন্দর্য ছড়াবে একসময়ের অভিশাপ কোদালিছড়া খাল

কোদালিছড়া খাল
কোদালিছড়া খালের সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। ছবি : কালবেলা

মৌলভীবাজার শহরের কোদালিছড়া খালে দ্রুতগতিতে এগিয়ে চলছে দুই তীরের পাঁচ কিলোমিটার এলাকার সৌন্দর্যবর্ধনের কাজ।

এরই মধ্যে শেষ হয়েছে ওয়াকওয়ে, গাইড ওয়াল নির্মাণ, লাইটিংয়ের কাজ ও খালের তলায় ব্লক ফেলাসহ বিভিন্ন পর্যায়ের কাজ। পুরো কাজ সম্পন্ন হলে কোদালিছড়া পরিণত হবে দৃষ্টিনন্দন আকর্ষণীয় একটি পর্যটন স্থান হিসেবে।

জানা যায়, প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে করা হচ্ছে মৌলভীবাজার শহরের কোদালিছড়া খালে দুই তীরের পাঁচ কিলোমিটার এলাকার সৌন্দর্যবর্ধনের এ কাজ।

কোদালিছড়া খাল একসময় মৌলভীবাজার জেলা শহরের অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। দীর্ঘদিনের দখল দূষণে এবং ময়লা আবর্জনায় এ খালটি ক্ষীণ ও ভরাট হয়ে পড়ায় শহরের পানি নিষ্কাশনে বাধার কারণ হয়েছিল। সামান্য বৃষ্টিতে রাস্তাঘাট, বাসাবাড়ি তলিয়ে চরম জলাবদ্ধতার সৃষ্টি হতো। তবে ১ কোটি ৮৯ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে ২০১৮ সালে পৌরসভাসহ প্রশাসনের সার্বিক সহযোগিতায় শহর থেকে হাওর পর্যন্ত ১৪ কিলোমিটার খাল পুনঃখনন ও দখলমুক্ত হওয়াতে শহর জলাবদ্ধতার অভিশাপমুক্ত হয়।

মৌলভীবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান জানান, পৌরসভার নজরদারিতে গুণগতমান বজায় রেখেই কোদালিছড়া খালে সৌন্দর্যবর্ধনের কাজ হচ্ছে।

মৌলভীবাজার পৌর মেয়র আলহাজ মো. ফজলুর রহমান কালবেলাকে বলেন, পৌরবাসীর অভিশাপ কোদালিছড়া এরইমধ্যে সংস্কারে পানি নিষ্কাশনসহ অনেক সুবিধার সৃষ্টি হয়েছে। এখন সৌন্দর্যবর্ধনে যে কাজ হচ্ছে তা বাস্তবায়িত হলে, পৌর নাগরিকদের বেড়ানোর জন্য দৃষ্টিনন্দন পর্যটক স্পট হবে কোদালিছড়া।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১০

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১১

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১২

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৩

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৪

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৫

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৬

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৭

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৮

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৯

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

২০
X