রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৯ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

দুবাই বসে স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন স্বামী

আসামি
পুলিশের হাতে আটককৃত আসামি। ছবি : কালবেলা

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় দুবাই প্রবাসীর স্ত্রী রোজিনা ওরফে আরজিনা হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। পরকীয়ায় আসক্ত হয়ে দুই লাখ টাকা চুক্তিতে ভাড়াটে খুনি দিয়ে স্ত্রীকে হত‍্যা করে প্রবাসী স্বামী লিটন শেখ।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছে পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার।

এ ঘটনায় মো. শিহাব শেখ (৪৫) নামে এক আসামিকে গ্রেপ্তারও করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শিহাব পাংশা উপজেলার বাজেয়াপ্ত বাগলী গ্রামের হেকমত আলী শেখের ছেলে।

পুলিশ জানায়, গত ৯ ফেব্রুয়ারি সকালে উপজেলার পাট্টা ইউনিয়নের উত্তর পাট্টা গ্রামের বাঁশবাগান থেকে আরজিনার মরদেহ উদ্ধার করে পুলিশ। ১০ ফেব্রুয়ারি নিহত আরজিনার বাবা মো. আবজাল খাঁ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পাংশা থানায় মামলা দায়ের করেন। এরপর তদন্তে নামে পুলিশ। শুক্রবার রাতে পাংশা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. শিহাব শেখকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতে পাঠানো হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার কালবেলাকে জানান, আরজিনার স্বামী দুবাই প্রবাসী লিটন শেখ পরকীয়ায় আসক্ত হয়ে আরজিনাকে হত্যা করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী দুই লাখ টাকা চুক্তিতে আসামি শিহাব ও তার সহযোগীদের ভাড়া করেন বিদেশে বসেই। পরিকল্পনা অনুযায়ী গত ৮ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে আরজিনাকে তার স্বামী লিটন শেখ ফোন করে বলে বাইরে লোক আছে, তাদের সঙ্গে দেখা করতে। স্বামীর কথায় আরজিনা দরজা খুলে বের হলে হত্যাকারীরা বাড়ি থেকে সুকৌশলে পাশের বাঁশবাগানে নিয়ে যায়। পরে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে এবং গাছের ডাল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১০

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১১

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১২

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৪

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৫

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৬

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৭

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৮

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৯

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

২০
X