শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫৫ এএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৯ এএম
অনলাইন সংস্করণ

আগুনে পুড়ে দাদি-নাতির মৃত্যু

মৃত্যুর খবরে বাড়িতে এলাকাবাসীর ভিড়। ছবি : কালবেলা
মৃত্যুর খবরে বাড়িতে এলাকাবাসীর ভিড়। ছবি : কালবেলা

শেরপুরে অগ্নিকাণ্ডে দাদি ও নাতির মৃত্যু হয়েছে। এ সময় একটি গোয়ালঘরসহ দুটি ঘর পুড়ে ৪টি গরুও মারা গেছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার পয়েস্তিরচর এলাকায় ওই ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে কামারেরচর ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার ফিরোজা বেগম (৭০) ও শিশু নাতি শরিফ (৭) মারা যান। ফিরোজা বেগম ওই গ্রামের মো. আমান উল্লাহ মন্টুর স্ত্রী।

স্থানীয়রা জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শেরপুর ফায়ার সার্ভিসে খবর দেন তারা। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় তারা সাত বছরের শিশু শরিফের মরদেহ উদ্ধার করে এবং আশঙ্কাজনক অবস্থায় দাদি ফিরোজা বেগমকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে সদর হাসপাতালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে তার মৃত্যু হয়।

শেরপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা এখনও বের করা যায়নি। তবে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা এমদাদুল হক ঘটনা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফন করার জন্য অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তায় ‘সাসটেইনাবিলিটি সামিট’ অনুষ্ঠিত

ঢাবিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন’ গ্রন্থের মোড়ক উন্মোচন

উগান্ডায় স্কুলবাস দুর্ঘটনায় নিহত বেড়ে ২৪

যত ট্রল-অপবাদই আসুক, দায়িত্ব থেকে বিচ্যুত হব না: শিক্ষামন্ত্রী

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকা কলেজে আর্জেন্টিনা সমর্থকদের গরু ভোজের আয়োজন 

জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: সাংহাইয়ে আইসিটি মন্ত্রী

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, তার স্থান আন্তর্জাতিক অপরাধ আদালতে: মামদানি

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় নিহতের সংখ্যা কত, জানাল ইরান

জাতীয় স্কুল বিজ্ঞান শিক্ষক সম্মেলন: বিজ্ঞান শিক্ষার মানোন্নয়নে নতুন প্রত্যয়

১০

শেষ ম্যাচের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

১১

২৪ ঘণ্টার ব্যবধানে একই উপসর্গে ২ ভাইয়ের রহস্যজনক মৃত্যু

১২

তারেক রহমানের সঙ্গে রংপুর বিভাগের বিএনপি নেতাদের বৈঠক  

১৩

গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান

১৪

দীর্ঘমেয়াদে চসিক মেয়র পদে থাকতে চান না শাহাদাত হোসেন

১৫

ইরানি জাতি আগের চেয়ে এখন আরও বেশি ঐক্যবদ্ধ: বাঘায়ি

১৬

বরযাত্রী ফেরার পথে দুর্ঘটনায় নিহত ২, আইসিইউতে কনে, হাত ভাঙল বরের

১৭

আগস্টে ‘প্রবাসী কার্ড’র পরীক্ষামূলক প্রকল্প চালু করবে সরকার

১৮

যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে ইসলামাবাদ সমঝোতা স্থগিত করল ইরান

১৯

শেষ নিঃশ্বাস পর্যন্ত মাতৃভূমির প্রতিটি ইঞ্চি রক্ষা করব: আরাগচি

২০
X