বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২১ এএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

বাগেরহাট সদর হাসপাতাল। ছবি : সংগৃহীত
বাগেরহাট সদর হাসপাতাল। ছবি : সংগৃহীত

বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নকিব আকবর আলীর (৭২) রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে মুনিগঞ্জ সেতু টোলপ্লাজা সংলগ্ন সড়কের ওপর থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে যান পথচারীরা। চিকিৎসকরা জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

নকিব আকবর আলী বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

হাসপাতালে নিয়ে আসা পথচারীদের দাবি, হাজার পাটগাতি আঞ্চলিক মহাসড়কের ওপর রক্তাক্ত অবস্থায় নকিব আকবর আলী এবং তার মোটরসাইকেল পড়েছিল। পরে তারা একটি ইজিবাইকে করে নকিবকে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে আসে।

নকিব আকবর আলীর জামাতা অ্যাডভোকেট এনামুল হোসেন বলেন, এটা একটা হত্যাকাণ্ড হতে পারে। তার চোখ, কপাল ও মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। তার অনেক শত্রু ছিল। তারাও এই ঘটনা ঘটাতে পারে।

বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু বলেন, এটি হত্যা না দুর্ঘটনা স্পষ্ট করে বলতে পারছি না। তদন্তপূর্বক এই মৃত্যুর কারণ পুলিশকে উদঘাটন করতে হবে।

বাগেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পার্শা সানজানা বলেন, নকিব আকবর আলীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

বাগেরহাট মডেল থানা পুলিশের ওসি সুব্রত কুমার সরদার বলেন, মরদেহের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামল হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

বাউফলে অতিবর্ষণে সুলতানাবাদ সড়কের বেহাল অবস্থা

উখিয়ায় পৃথক স্থান থেকে দুটি বার্মিজ অজগর উদ্ধার, পরে অবমুক্ত

বগুড়ায় প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

মাদক রাখতে বাঁধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে জখম, আটক ১

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড

টেকসই ব্যাংকিং নিশ্চিতে ট্রেড ফাইন্যান্সের আধুনিকায়ন অপরিহার্য: বিআইবিএম

মানহীন-ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য / ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

১০

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

১১

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১২

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

১৩

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

১৪

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

১৫

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

১৭

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

১৮

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

১৯

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

২০
X