ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০২ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

অজানা রোগে ৪ দিনে ৮ গরুর মৃত্যু

অজানা রোগে অসুস্থ গরু। ছবি : কালবেলা
অজানা রোগে অসুস্থ গরু। ছবি : কালবেলা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া গ্রামে ‘অজানা রোগে’ গত ৪ দিনে ৮টি গরু মারা গেছে। এতে ভয়ে পুরো গ্রামের গরু মালিকরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। এলাকায় রোগটি দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কাও করছেন এলাকাবাসী।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত ওই গ্রামের স্থানীয় বিশ্বনাথের একটি জিতেন চন্দ্র বর্মনের ৩টি, অষ্ট চন্দ্র বর্মনের ২টি এবং আচান চন্দ্র বর্মনের ২টি গরু মারা যায়।

গতকাল বিকেলে সরেজমিনে দেখা যায়, বিশ্বনাথ বর্মন একটি অসুস্থ গরুর পরিচর্যা করছেন। গরুর মুখ দিয়ে ফেনা আসছে ও লালা ঝরছে। উঠে দাঁড়াতেও পারছে না। ছেড়ে দিয়েছে খাওয়া-দাওয়া।

বিশ্বনাথ বর্মন বলেন, কোনো ওষুধই কাজে আসছে না। ক্ষেতলাল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ব্যবস্থাপত্র লিখে গেছেন। সেই ওষুধ খাওয়ানো হলেও গরু সুস্থ হচ্ছে না।

ক্ষেতলাল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ চন্দ্র রায় বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। আমার কাছে মনে হয়েছে এটি একটি ভাইরাসজনিত রোগ। আমি তাৎক্ষণিক চিকিৎসা দিয়েছি এবং প্রতিরোধমূলক পরামর্শ দিয়েছি। আমার অফিসের লোকজন ওই গ্রামসহ পুরো এলাকায় প্রতিরোধমূলক পরামর্শ ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। আশা করছি মৃত্যুহার নিয়ন্ত্রণে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতে পারছেন না কোচ

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

১০

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

১১

হুহু করে কমছে তেলের দাম

১২

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

১৩

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

১৪

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

১৫

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১৬

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

১৭

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১৮

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১৯

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

২০
X