পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৬ এএম
অনলাইন সংস্করণ

রংপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

আজীবন কারাদণ্ডপ্রাপ্ত জসিম উদ্দিন ভুট্টু। ছবি : সংগৃহীত
আজীবন কারাদণ্ডপ্রাপ্ত জসিম উদ্দিন ভুট্টু। ছবি : সংগৃহীত

রংপুরের পীরগাছায় শ্বাসরোধে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী জসীম উদ্দিন ভুট্টুকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে হত্যাকাণ্ডে সহযোগিতা, মরদেহ গুম ও তথ্য গোপন করার অপরাধে ভুট্টুর বাবা বেলাল হোসেন, মা কুলসুম বেগম, বিপ্লব সরকার, নুর উদ্দিন ও খাজির উদ্দিনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রোকনুজ্জামান এ রায় দেন।

জানা যায়, ১২ বছর আগে পার্শ্ববর্তী কিশামত ছাওলা গ্রামের বেলাল হোসেনের ছেলে জসীম উদ্দিন ওরফে ভুট্টুর সঙ্গে আয়েশা বেগম বিউটির বিয়ে হয়। বিয়ের সময় নগদ ৪০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণের গয়না, একটি নতুন বাই সাইকেল ও একটি বাছুর জামাতা জসিম উদ্দিকে দেওয়া হয়। ১২ বছরের সংসারে এ দম্পতির ঘরে জন্ম নেয় দুই কন্যা জেসমিন ও জুই। এর পরেও মাঝেমধ্যে আসামি জসীম উদ্দিন আবারো যৌতুক দাবি করে আসছিল। যৌতুক দিতে অস্বীকার করলে বিউটিকে শারীরিকভাবে নির্যাতন করা হয়।

এর মধ্যে ২০১৮ সালের ৩১ মে আসামি কৌশলে তার দুই মেয়ে জেসমিন ও জুইকে নানার বাড়িতে পাঠিয়ে দেয়। পরদিন বিউটিকে বাবার বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে আসার জন্য চাপ সৃষ্টি করে। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে তাকে নির্যাতন করে শ্বাসরোধ করে হত্যা করে জসিম।

পুরো ঘটনা ধামা চাপা দেওয়ার জন্য বিউটির মরদেহ গোপনে তাদের বাড়ির অদূরে একটি পাট খেতে পুতে রাখে। সেখান থেকে দুর্গন্ত বের হলে আশপাশের লোকজন সেখানে গিয়ে একটি মরদেহ মাটি চাপা দেওয়া অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাট ক্ষেত থেকে বিউটি বেগমের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত বিউটি বেগমের বাবা আবু বক্কর সিদ্দিক বাদি হয়ে জসিম উদ্দিনসহ ৭ জনের নামে পীরগাছা থানায় হত্যা মামলা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করে।

মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বিজ্ঞ বিচারক বুধবার এ রায় দেন। মামলার অপর আসামি বিলকিস বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস প্রদান করা হয়।

রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের সরকারি কৌঁসুলি মো. জাহাঙ্গীর হোসেন তুহিন বলেন, যৌতুক না দেওয়ায় নৃশংস হত্যাকাণ্ডটি ঘটানো হয়। আদালতের রায়ে বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন।

অপরদিকে আসামি পক্ষের আইনজীবী আব্দুল হক প্রামাণিক জানান, তারা ন্যায্য বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল দায়ের করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

কবে, কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, জার্মান গবেষকের ভবিষ্যদ্বাণী

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

দুই গোলে এগিয়ে বেলজিয়াম, চাপের মুখে নিউজিল্যান্ড

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ৫১ হাজারের বেশি, খালি হাতে ধ্বংসস্তূপ সরাচ্ছেন স্বজনরা

২৭ জুন / আজকের নামাজের সময়সূচি

রূপকথার জন্ম দিল ‘ব্লু শার্কস’ খ্যাত কেপ ভার্দে, ফুটবল বিশ্বে তোলপাড়

শুরুতেই ইরানের জালে গোল দিয়ে এগিয়ে গেলো মিসর

নকআউটে কেপ ভার্দে, সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

১০

সকাল থেকে দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

১১

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ১৬০ জন করে যুদ্ধবন্দি বিনিময়

১২

মুসলেরার এক ভুলেই শেষ উরুগুয়ের বিশ্বজয়ের স্বপ্ন, গ্রুপসেরা হয়ে নকআউটে স্পেন

১৩

নির্যাতনে গৃহবধূর মৃত্যু, লাশ মর্গে রেখে পালালেন স্বামী

১৪

বিশ্বকাপ অভিষেকেই ইতিহাস, নকআউটে কেপ ভার্দে

১৫

রাজধানীতে আজ কোথায় কী

১৬

ভেনেজুয়েলায় শক্তিশালী ২ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

১৭

দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৮

মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের

১৯

যুবলীগ নেতার ‘হাত কাটার’ প্রতিশোধ নিতে যুবককে হত্যা

২০
X