রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ
রাবিতে ভর্তি পরীক্ষা

৬ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সম্মান (স্নাতক) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতাধীন ৬টি ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের রাজশাহীতে আসা-যাওয়ার জন্য ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আউয়াল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে যাত্রীচাপ মোকাবিলায় আগামী ৪ মার্চ থেকে রাজশাহী-খুলনা রুটে ৭৬২/৭৬১ সাগরদাড়ি এক্সপ্রেস, ৫ মার্চ রাজশাহী-গোবরা রুটে ৭৮৪/৭৮৩ টুঙ্গিপাড়া এক্সপ্রেস এবং রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে ৭৬০/৭৫৯ পদ্মা এক্সপ্রেস, ৬ মার্চ রাজশাহী-চিলাহাটি-রাজশাহী রুটে ৭৩৩/৭৩৪ তিতুমীর এক্সপ্রেস এবং রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে ৭৭০/৭৬৯ ধূমকেতু এক্সপ্রেস এবং ৭ মার্চ রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে ৭৫৫/৭৫৬ মধুমতি এক্সপ্রেসের অফ-ডে প্রত্যাহার করা হয়েছে।

এ ছাড়া বনলতা ট্রেনে একটি কোচ; পদ্মা, ধূমকেতু ও সিল্কসিটি ট্রেনে দুটি কোচ; তিতুমীর ট্রেনে একটি কোচ; বরেন্দ্র ট্রেনে একটি কোচ, সাগরদাঁড়ি ও কপোতাক্ষ ট্রেনে দুটি করে কোচ; ঢালারচর এক্সপ্রেস এবং বাংলাবান্ধা ট্রেনে একটি করে অতিরিক্ত কোচ লাগানোর সিদ্ধান্ত হয়েছে।

আগামী ৫ মার্চ ‘সি’ ইউনিট, ৬ মার্চ ‘এ’ ইউনিট এবং ৭ মার্চ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছরও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে। এবারের ভর্তি পরীক্ষায় গত বছরের মতো ৮০টি বহুনির্বাচনি প্রশ্নের মান হবে ১০০ নম্বর। এক ঘণ্টার পরীক্ষায় প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের মান হবে ১.২৫।

এবার রাবির ভর্তি পরীক্ষার জন্য চূড়ান্ত আবেদন জমা পড়েছে ১ লাখ ৮৫ হাজার ৫০০টি। সেই হিসাবে আসনপ্রতি আবেদন পড়েছে প্রায় ৪৭টি। মোট আসন ৩ হাজার ৯৮৪টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ হাজার ৮৭২টি আসন রয়েছে। এ ছাড়া ‘বি’ ইউনিটে ৫১৫ ও ‘সি’ ইউনিটে আসন রয়েছে এক হাজার ৫৯৭টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী 

নেইমারের বিদায়ে আবেগী পলাশ / ‘কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না’

ভারী বৃষ্টির মধ্যে মুম্বাইয়ে ভবন ধস, নিহতদের পাঁচজনই শিশু

বরিশালের সেই ঘটনায় সামনে এলো নতুন তথ্য

শেষ পর্যায়ে কাজ, এবার কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল

খামেনির শেষবিদায় ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড যাত্রীর যাতায়াত

হাসপাতালে ব্রাজিলের দুই সমর্থক

পে-স্কেলের গেজেট প্রকাশের চূড়ান্ত সময় নির্ধারণ, কার বেতন কত

ঐতিহ্যের দীপ্তি ছড়িয়ে ৭৩ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়

অটুট ভালোবাসা / ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’

১০

অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি

১১

দেশের ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

হস্তান্তরের আগেই কোটি টাকার সেতুর উইং ওয়ালে ধস

১৩

দুই পেনাল্টি, এক লাল কার্ড / স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড 

১৪

০৬ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

শিশুদের খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

১৬

ব্রাজিলের বিদায়ে চরম উল্লসিত মেহজাবীন

১৭

দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৮

বিশ্বে ‘মানুষখেকো’ ছত্রাক ছড়িয়ে পড়ছে, কারণ বৈশ্বিক উষ্ণতা

১৯

সাভারে ব্যবসার নামে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

২০
X