বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৪ পিএম
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আগুনে পুড়ল ২০ বিঘা পানের বরজ

আগুনে পোড়া পানের বরজের একাংশ। ছবি : কালবেলা
আগুনে পোড়া পানের বরজের একাংশ। ছবি : কালবেলা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ২৫ কৃষকের প্রায় ২০ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়েছে। এতে ওই কৃষকদের প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার জোড়াদহ গ্রামের মাঠপাড়া এলাকার মাঠে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কৃষক নজির উদ্দিন বলেন, সকালে মাঠে গিয়ে দেখি আমার পানের বরজে আগুন জ্বলছে। তখন আমি চিৎকার করি। পরে স্থানীয়রা আগুনে নেভাতে এগিয়ে আসলেও তার আগেই পুরো মাঠে আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই মাঠের প্রায় ২০ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরও বলেন, ধার করে সার ও কিটনাশক কিনে ৬০ শতাংশ জমিতে পানের চাষ করেছিলাম। এতে আমার প্রায় ৩-৪ লাখ টাকা ব্যয় হয়েছিল। এবার পানের ফলনও ভালো হয়েছিল। এই সপ্তাহে সব পান বিক্রি করতে চেয়েছিলাম। কিন্তু তার আগেই আগুনে পড়ে আমার সব শেষ হয়ে গেল। এখন মহাজনদের ধার কীভাবে পরিশোধ করব। এমন দুশ্চিন্তা এখন শওকত আলী, ইছাহক আলী, মিলন, বাকের আলী, মোজাফ্ফর, আসর আলী, রিকজুল, লিয়াকত, শরিফুল ইসলাম, আদিলসহ ক্ষতিগ্রস্ত কৃষকদের।

হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মাসুদ জানান, প্রথমে তারা স্থানীয়দের মাধ্যমে মোবাইল ফোনে এবং পরে ৯৯৯ থেকে আগুনের খবর জানানো হয়। দুটি ইউনিট সেখানে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত করে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

১০

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

১১

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১২

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১৩

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১৪

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৫

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৬

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৭

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১৮

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১৯

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
X