নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৫ পিএম
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রী সংসার করতে না চাওয়ায় স্বামীর আত্মহত্যা

বগুড়া জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
বগুড়া জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

স্ত্রী বাড়িতে ফিরবে না, সংসারও করবে না- এ কথা বলাতে আত্মহত্যা করেছে ভ্যানচালক স্বামী আব্দুল কুদ্দুস। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার কালিকাপুর মহল্লায় এ ঘটনা ঘটেছে।

আব্দুল কুদ্দুস (৩৫) ওই মহল্লার আমিরুল ইসলামের ছেলে।

পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইদুল ইসলাম মিলন জানান, গত বুধবার দুপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ভ্যানচালক মারা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন আব্দুল কুদ্দুস। সম্প্রতি তুচ্ছ বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য হয়। বিন্দুমাত্র ভালোবাসা নেই অভিযোগ তুলে স্ত্রী চলে যায় বাপের বাড়ি। ঘটনার দিন স্ত্রীকে নিতে শ্বশুরবাড়িতে যায় কুদ্দুস। সে ভালোবাসার প্রকাশ করে স্ত্রীকে সংসারে ফিরতে বললে স্ত্রী জানায়, সে স্বামীর সংসারে ফিরবে না সংসারও করবে না। এ কথা বলাতে অভিমান করে নিজ বাড়িতে ফিরে গ্যাস ট্যাবলেট খেয়ে ছটফট করছিল কুদ্দুস। স্বজন ও স্থানীয়রা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কুদ্দুস মারা যায়।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১০

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১১

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১২

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৩

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৪

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৫

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৬

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৭

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৮

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৯

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

২০
X