সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০১:২৯ এএম
অনলাইন সংস্করণ

পাঁচ ঘণ্টায় ১৩ জনকে কামড়াল কুকুর

জামালপুর জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
জামালপুর জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

জামালপুরের সরিষাবাড়ীতে কুকুরের কামড়ে শিশুসহ ১৩ জন আহত হয়েছে। রোববার (৩ মার্চ) বিকেল ৩টা থেকে রাত ৮টা নাগাদ উপজেলাসহ পৌর শহরের পৃথক পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পৌর ৫নং ওয়ার্ডের তারিয়াপাড়া এলাকার রিতা (৩৬), কালু মিয়া (৪৫), সিমলা বাজার এলাকার পল্লবী (৫৫), তামিম (৩), পৌর ৬নং ওয়ার্ডের চকহাট বাড়ী এলাকার মাসুমা বেগম (৫৫), ধানাটা গ্রামের রবিউল ইসলাম (৩৮), রিয়াদ ইসলাম (১৬), মহাদান ইউনিয়নের খাগুরিয়া গ্রামের সাদিয়া (১১), ইসমাইল হোসেন (৫৫) ও ভাটারা ইউনিয়নের ফুলদহ এলাকা হতে আত্মীয় বাড়ি বেড়াতে আসা বৃদ্ধা জমিলা বেগম (৬০) সহ মোট ১৩ জন।

আহতদেরকে আরআইজি ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রবিউল ইসলাম।

রবিউল ইসলাম বলেন, বিকেলে দুইজন রোগী আসে এবং তারা বলে পাগলা কুকুরে কামড় দিয়েছে। ওই দুইজনকে চিকিৎসা দেওয়ার পর সন্ধ্যার দিকে আরও ৫/৬জন করে আসা শুরু করে। কেউ জরুরি আহত হয়নি। কিন্তু সকলের পায়ে কুকুরের কামড় দেখা গেছে। তাই সবাইকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কিছু মানুষকে হাসপাতাল থেকে ভ্যাকসিন দিয়ে কাভার করতে পেরেছি। আর বাকিরা বাইরে থেকে কিনে এনে দিয়েছে।

তিনি আরও বলেন, আমার মনে হয় পৌরসভা থেকে উদ্যোগ নিয়ে পাগলা কুকুরগুলোকে ভ্যাকসিন দেওয়া উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

তীব্র ভাঙন / ১৫ দিনে নদীগর্ভে ১৯ বাড়ি

খামে‌নির মরদেহ পৌঁছেছে পবিত্র শহর কোমে

মরক্কোয় আইএসের হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ১০

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্র

০৭ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন

ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ডলারের চাপে বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১১২ দিন অপেক্ষার পর  / এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে দেশে আসছে ‘নর্ডিক’

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১১

এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: নাহিদ ইসলাম

১২

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল কোচের পদত্যাগ

১৩

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

১৪

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১৫

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

১৬

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

১৭

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

১৮

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

১৯

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

২০
X