নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে শিশুকে শ্বাসরোধে হত্যা, সব আসামির মৃত্যুদণ্ড

শিশু জয়ন্ত চন্দ্র দাস। ছবি : সংগৃহীত
শিশু জয়ন্ত চন্দ্র দাস। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশু জয়ন্ত চন্দ্র দাস (১০) হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন। এ মামলায় পাঁচজন আসামি ছিলেন। এদের মধ্যে একজন মারা গেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন, রূপগঞ্জের মঙ্গলকালী এলাকার সিরাজুল ইসলামের ছেলে শাহীন (৩৫), বলাইনগর এলাকার জাহাঙ্গীরের ছেলে আলমগীর (২৭), বনিয়াদি এলাকার রাজকুমারের ছেলে অনিক চন্দ্র দাস (২৭) ও একই এলাকার সন্তোষ চন্দ্র দাসের ছেলে আশিক চন্দ্র দাস (৩০)। তাদের মধ্যে অনিক চন্দ্র দাস রায় ঘোষণার সময়ে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, আদালত সাক্ষী-প্রমাণের ভিত্তিতে আজ এ রায় ঘোষণা করেছেন। রায়ে সব আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৫ জুন রাত ৮টার দিকে রূপগঞ্জের ঋষিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় ১০ বছরের শিশু জয়ন্ত চন্দ্র দাস। পর দিন শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করে আসামিরা। তবে টাকা দিতে অপারগতা জানায় জয়ন্তর পরিবার। এরপর নিখোঁজের দুই দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ঋষিপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় শিশুটির বাবা রূপগঞ্জ থানায় পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। সে মামলায় ১২ জনের সাক্ষ্য শেষে আদালত চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। এ ছাড়া মামলা বিচারাধীন অবস্থায় সুমন নামে এক আসামি মারা গেছেন। পাশাপাশি পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

১০

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

১১

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

১২

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

১৩

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৪

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১৫

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১৬

ছেলের হাতে বাবা খুন

১৭

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১৮

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১৯

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০
X