নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশে বাংলাদেশিকে গুলি করে হত্যা, রেহাই পাননি অন্তঃসত্ত্বা স্ত্রীও

দুই সন্তানের সঙ্গে মো. মহিন। ছবি : সংগৃহীত
দুই সন্তানের সঙ্গে মো. মহিন। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বাংলাদেশি এক দম্পতিকে গুলি করে হত্যা করা হয়েছে। তারা নোয়াখালীর সেনবাগের অর্জুনতলা ইউনিয়নের বাসিন্দা ছিলেন। রোববার (৩ মার্চ) সন্ধ্যায় সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়।

নিহত মো. মহিন ভূঞা (৩২) উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মানিকপুর গ্রামের ইসলাম পাটোয়ারী বাড়ির মো.হোসেন ভূঞার ছেলে। তার স্ত্রী রুনা আক্তার (২২) একই উপজেলার কেশারপাড় ইউনিয়নেরে জমাদার বাড়ির মো. লিটনের মেয়ে। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। ভাগ্যক্রমে বেঁচে গেছে তাদের দুই শিশু।

এসব তথ্য নিশ্চিত করেন অর্জুনতলা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আব্দুল জব্বার। তিনি বলেন, জোহানেসবার্গের স্ট্রেটে মহিন ও তার স্ত্রীকে গুলি করে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় তাদের সঙ্গে দুই সন্তানও ছিল। আল্লাহর রহমতে শিশুরা আহত হয়নি।

তিনি আরও জানান, দক্ষিণ আফ্রিকায় থাকা নিহতের ছোট দুই ভাই বিষয়টি দেশের বাড়িতে জানান। প্রাথমিকভাবে এর থেকে বেশি কিছু আমরা এখনো জানতে পারিনি। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে।

নিহতের ছোট ভাই মো. মফিজ ভূঞা বলেন, জীবিকার সন্ধানে আমার বড় ভাই মহিন ২০০৮ সালে প্রথম দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। এরপর ছয় বছর আগে ভাবিকে নিয়ে যান। ভাবি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১০

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১২

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৩

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৪

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৫

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৭

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৮

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৯

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

২০
X