জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ
বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন

ভোটারকে টাকা দিচ্ছেন মেয়র প্রার্থী, ভিডিও ভাইরাল

ভোটারকে টাকা দেওয়ার ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছবি : ভিডিও থেকে নেওয়া
ভোটারকে টাকা দেওয়ার ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছবি : ভিডিও থেকে নেওয়া

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে এক মেয়র প্রার্থীর বিরুদ্ধে ভোটারকে প্রকাশ্যে টাকা দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী ইসমাইল তালুকদার বাবুল তার মোবাইল ফোন প্রতীকে ভোট চেয়ে প্রচার করছেন। এক পর্যায়ে একজন ভোটারকে তার ডান হাতে থাকা লিফলেট দিচ্ছেন। লিফলেট দেওয়ার পর কথা বলতে বলতে বাম পকেট থেকে টাকা বের করে ভোটারের হাতে তুলে দেন বাবুল। টাকা দেওয়ার পরপরই তিনি ভোটারের কাছ থেকে বিদায় নিচ্ছেন।

দুপুরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগমারি পাড়ায় ভোট চাইতে গিয়ে বাবুল তালুকদার ভোটারকে টাকা দেন। এ সময় কেউ ৩৬ সেকেন্ডের ভিডিওটা ধারণ করেছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বকশীগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল তালুকদার বাবুল টাকা দেওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘একজন রোগীকে ইনহেলার কেনার টাকা দিয়েছি।’ ভোট চাইতে গিয়ে তিনি ভোটারকে প্রকাশ্যে টাকা দিতে পারেন কি না জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘ভিডিও বেশি সাউন্ড দিয়ে শুনেন। একজন শ্বাসকষ্টের রোগীকে ওষুধ কেনার টাকা দিয়েছি।’

এ বিষয়ে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শানিয়াজ্জামান তালুকদার কালবেলাকে জানান, ভিডিওটি তিনি দেখেননি। ভিডিওটি দেখে আচরণবিধি ভঙ্গের কোনো কিছু পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আগামী ৯ মার্চ বকশীগঞ্জ পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। ৯টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রে ভোট দেবেন ভোটাররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১০

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১১

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১২

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৩

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৪

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৫

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৭

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৮

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৯

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

২০
X