মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
অমরেশ দত্ত জয়, চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০৮:১৭ এএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৮:৪২ এএম
অনলাইন সংস্করণ

রমজানকে ঘিরে ১ টাকা লাভে পণ্য বিক্রি করছেন তিনি

ফরিদগঞ্জ পৌর ৯নং ওয়ার্ডের দোকানি শাহ আলম। ছবি : কালবেলা
ফরিদগঞ্জ পৌর ৯নং ওয়ার্ডের দোকানি শাহ আলম। ছবি : কালবেলা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মাঝেও রমজানকে ঘিরে ১ টাকা লাভে পণ্য বিক্রি শুরু করেছেন চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর ৯নং ওয়ার্ডের দোকানি শাহ আলম। মূলত অন্য ব্যবসায়ীদের রমজানে বেশি মুনাফা না করে সামান্য লাভে পণ্য বিক্রিতে উৎসাহিত করতেই তার এ উদ্যোগ।

বুধবার (৬ মার্চ) চরকুমিরা তালতলা মার্কেটের শাহ আলম স্টোরে গেলে ক্রয় মূল্যের চেয়ে তাকে মাত্র ১ টাকা লাভে রমজানের খাদ্যসামগ্রী বিক্রি করতে দেখা গেছে।

স্থানীয়রা জানান, গেল ২০২৩ সালের রমজানেও শাহ আলম তার দোকানে ১ টাকা লাভে রমজানের খাদ্যসামগ্রী বিক্রি করেছে। ধারাবাহিকতা রাখতে এবারও তিনি সিন্ডিকেট অসাধু ব্যবসায়ীদের কাছে উদাহরণ হতে কম দামে পণ্য বিক্রির উদ্যোগ বজায় রেখেছেন। বর্তমানে তিনি ১ টাকা লাভে প্রতি কেজি ছোলা বিক্রি করছেন ৯৯ টাকা, খেসারি ১০৯ টাকা, চিড়া ৫৬ টাকা, চিনি ১৩৯ টাকা, বেসন ৮১ টাকা, মুড়ি ৬৩ টাকা, ভোজ্য তেল (সয়াবিন) প্রতি লিটার ১৪০ টাকা দামে বিক্রি করছেন।

স্থানীয় গণমাধ্যমকর্মীরা বলছেন, বাজারে সব দোকানের চেয়ে কম দামে রমজানের পণ্য বিক্রি করার বিষয়টি সবার নজর কেড়েছে। দূর-দূরান্ত থেকেও এখানে পণ্য কিনতে এসে মধ্যবিত্ত ও অসহায়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। অন্যান্য বড় ব্যবসায়ীদেরও মুনাফা কমিয়ে সমাজের প্রয়োজনে এই রমজানে এগিয়ে আসা উচিত বলে সবাই মনে করছেন।

ব্যবসায়ী শাহ আলম বলেন, সমাজের মানুষের উপকারের কথা চিন্তা করেই গেল বছর থেকে রমজান এলে ১ টাকা লাভে পণ্য বিক্রি শুরু করে দেই। সাধ্যের মধ্যে থেকে মানুষের জন্য নিবেদিত হতে পেরে নিজেরও ভালো লাগছে। এখান থেকে পণ্যসামগ্রী ক্রয় করে উপকৃত হচ্ছেন।

শাহ আলম আরও বলেন, উদার মানসিকতার প্রত্যেক ব্যবসায়ীর প্রতি অনুরোধ থাকবে। যাতে তারাও ১ টাকা লাভে পণ্য বিক্রি করেন। তাহলে অসহায়, মধ্যবিত্ত ও গরিব মানুষজন এই রমজানে পণ্য কিনে কিছুটা স্বস্তি পাবেন। তাই সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অমিত

বরিশালে সাংগঠনিক সভায় একাধিক নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু

দোকানে আটকে রেখে মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

স্পেন নাকি ফ্রান্স সেমিফাইনালে জিতবে কে, আগাম জানালো এআই

ব্রাজিল ও ইতালির ইতিহাস বলছে, এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

শেখ হাসিনা ফিরলে জেলে যেতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ব্রাজিলের খেলা আবার কবে-কখন, প্রতিপক্ষ কে?

নেশার টাকার জন্য নির্যাতন, মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

সাবস্টেশনে পানি ওঠায় কুয়েত মৈত্রী ও ফজিলাতুন্নেছা হলে বিদ্যুৎ সংযোগে বিলম্ব

১০

উজানের ঢলে ফুলছে পদ্মা, রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ পানি

১১

বান্দরবানে কমছে বন্যার পানি

১২

ক্যাম্পাসে জলাবদ্ধতা / ডিএসসিসি প্রশাসকের কাছে স্থায়ী সমাধানের দাবি ঢাবি ছাত্রদলের

১৩

বিশ্বকাপ জয়ের সেরা দাবিদারের নাম ঘোষণা করলেন গোল্ডেন বল জয়ী কিংবদন্তি

১৪

টানা বর্ষণে হাতিয়ায় কৃষি খাতে ২০ কোটি টাকার লোকসানের আশঙ্কা

১৫

চাচাতো ভাইয়ের হামলায় প্রাণ গেল যুবকের

১৬

মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৭

ময়মনসিংহ-নেত্রকোনা সীমান্তে আকস্মিক বন্যার শঙ্কা

১৮

আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কতটুকু, যা বলছে সুপারকম্পিউটার

১৯

গাজায় ১ বিলিয়ন ডলারের সহায়তা তহবিল দেবে ইইউ

২০
X