দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রাজশাহীর দুর্গাপুরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত। ছবি : কালবেলা
রাজশাহীর দুর্গাপুরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত। ছবি : কালবেলা

রাজশাহীর দুর্গাপুরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী শাহরিয়ার হাসান (১৭) নিহত হয়েছেন। এ ছাড়া অপর বন্ধু মাহফুজ হাসান (১৭) আহত হয়েছেন।

বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টার সময় উপজেলার আনোলিয়া প্রাইমারি স্কুলে মোড়ে এ ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার নাফিসের বাবা আব্দুল ওয়াহেদ ও আহত মাহফুজ হাসানের বাবার নাম নান্টু মিয়া। তাদের দুজনেরই বাড়ি উপজেলার পালশা গ্রামে। পালশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধান শিক্ষক সুব্রত মণ্ডল জানান, নাফিস ও মাহফুজ তারা প্রতিবেশী। তারা দুজনই আমার বিদ্যালয়ের ছাত্র ছিলেন। তাদের ভূগোল ও পরিবেশ বিষয়ে পরীক্ষা ছিল। পরীক্ষার উদ্দেশ্য সকালে কেন্দ্রে যেতে মোটরসাইকেলে দুজনে বের হোন। পথিমধ্যে আনোলিয়া গ্রামের প্রাইমারি স্কুল সংলগ্ন মোড়ে একটি ইটের খামালে তাদের মোটরসাইকেল ধাক্কা লাগে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির চলন্ত ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক শাহরিয়ার নাফিস মারা যান। অপর দিকে মাহফুজ হাসানকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতানে নেওয়া হয়েছে।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির হোসেন বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি রাস্তায় পাশে ইট থাকার কারণে তারা সাইড নিতে পারেনি। ফলে ওই দুই শিক্ষার্থী ট্রাকের নিচে চাপা পড়ে। তবে একজন ঘটনাস্থলে মারা গেলেও আরেকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নেওয়ার প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার্থীর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের  

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

পাঁচ কারণে জাপানের কাছে হারতে পারে ব্রাজিল

এফএলজি খাতে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের রোডম্যাপ বিষয়ক সেমিনার

১০

এক বন্ধুকে দাওয়াত, উপস্থিত ১০০ অতিথি

১১

আশা ইউনিভার্সিটিতে ফিলিপাইনের কার্ড-এমআরআই প্রতিনিধি দল

১২

অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত হচ্ছিল ৩ কারখানা, অভিযানে তিতাস

১৩

মধুশিয়া গর্জন বনে সড়ক নির্মাণ বন্ধের দাবিতে জাবিতে মানববন্ধন

১৪

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানি ও ছিনতাই: রিসোর্ট মালিকসহ দুজন গ্রেপ্তার

১৫

গাবতলীতে অবৈধভাবে রাখা বাস-স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএনসিসি

১৬

বদলে গেল ৪ কলেজের নাম, প্রজ্ঞাপন জারি

১৭

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে সজারু: ভাইরাল ভিডিওর আসল ঘটনা

১৮

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৬ ফুটের বেলিন তিমি

১৯

এক ইলিশের দাম ৯ হাজার টাকা

২০
X