পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০৪:১৯ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্রের মুখে সৈনিক লীগ সভাপতির ১০ গরু লুট

কক্সবাজার জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
কক্সবাজার জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

কক্সবাজারের পেকুয়ায় অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে ১০টি গরু লুট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ মার্চ) রাত আড়াইটার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাজাখালী ইউপির টেকঘোনা পাড়ায় রাজাখালী ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. ফোরকানের বাড়িতে একদল দুর্বৃত্ত হানা দেয়। এ সময় তারা বাড়ির সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে ১০টি গরু লুট করে নিয়ে যায়। ফোরকান ওই এলাকার আবুল হোসেনের ছেলে।

ফোরকান বলেন, দুই বছর ধরে আমি বাড়িতে গরুর খামার করছি। খামারে ১১টি পাকিস্তানি শাহীওয়াল জাতের গরু ছিল। একদল দুর্বৃত্ত গভীর রাতে বাড়িতে হানা দেয়। আমার বাবা দরজা খুললে ৪-৫ জন অস্ত্রধারী বাড়িতে ঢুকে পরিবারের সকল সদস্যকে জিম্মি করে। পরে খামার থেকে ১০টি গরু নিয়ে চলে যায়। লুটকৃত গরুর মূল্য ১৮-২০ লাখ টাকা।

ফোরকানের পিতা আবুল হোসেন বলেন, ঘটনার দিন রাতে ফোরকান বাড়িতে ছিল না। গভীর রাতে দরজায় টোকা দিলে আমি দরজা খুলে দিই। মনে করছিলাম ছেলে এসেছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে কয়েকজন লোক বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় আমাদের হত্যার ভয় দেখিয়ে খামারের ১০টি গরু গাড়িতে তুলে নিয়ে যায়। তবে আমরা দুজন ব্যক্তিকে চিনতে পেরেছি।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ বলেন, কেউ এ বিষয়ে আমাদের অবগত করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১০

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১১

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১২

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১৩

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১৪

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৫

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৬

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৭

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৮

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৯

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

২০
X