এনামুল হক মিলাদ, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

মুকুলের মৌ মৌ ঘ্রাণে মাতোয়ারা চারপাশ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে আমের সোনালি মুকুলে ভরে উঠেছে গাছগুলো। ছবি : কালবেলা
হবিগঞ্জের আজমিরীগঞ্জে আমের সোনালি মুকুলে ভরে উঠেছে গাছগুলো। ছবি : কালবেলা

চলছে ফাল্গুন মাস। এরই মধ্যে আমের সোনালি মুকুলে ভরে উঠেছে গাছগুলো। মুকুলের মৌ মৌ ঘ্রাণের সুবাসে ভরে উঠেছে চারপাশ। হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রান্তে এই দৃশ্য এখন চোখে পড়ার মতো।

এমন দৃশ্য দেখে যে কারোরই পল্লী কবি জসিম উদ্দিনের ‘মামার বাড়ি’ কবিতার, ‘আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ’ লাইনগুলো মনে পড়বে।

গাছে গাছে আমের মুকুলের এ চিত্র আর সুবাসের বাস্তব রূপ নেওয়া শুরু হয় মূলত ফাল্গুন মাসের এই সময়ে। হলুদ আর সবুজের মহামিলন আর চারদিকে ছড়িয়ে পড়া মুকুলের মৌ মৌ ঘ্রাণ প্রকৃতি প্রেমীদের মুগ্ধ করার পাশাপাশি জানান দিচ্ছে মধুমাসের আগমনী বার্তার।

এই বছর শীতের প্রভাব কম থাকায় উপজেলার একটি পৌরসভার এবং পাঁচটি ইউনিয়নের গ্রামগুলোতে গাছে গাছে সবুজ পাতার শোভা পাচ্ছে সোনালী বর্ণের আমের মুকুল।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মুকুলে মুকুলে ছেয়ে আছে গাছের প্রতিটি ডালপালা। চারপাশে ছড়াচ্ছে সেই মুকুলের সুবাসিত পাগল করা ঘ্রাণ। এ যেন হলুদ আর সবুজের সমারোহ।

স্থানীয়রা বলছেন, আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। পরিবেশ অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলন হবে বলে আশাবাদী তারা।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার গাছগুলোতে বিভিন্ন প্রজাতির আম ধরে। এর মধ্যে আম্রপালি, ল্যাংড়া, গোপালভোগ, ফজলি অন্যতম।

সদও ইউনিয়নের শুক্রিবাড়ির বাসিন্দা রুজেল আহমেদ জানান, প্রায় দুই সপ্তাহ আগে থেকে তার ৯টি আম গাছে মুকুলে ছেয়ে গেছে। আবহাওয়া ঠিক থাকলে ভালো ফলন হবে আশা করছেন তিনি।

শেলু মিয়া জানান, ১১টি গাছে মুকুল আসার পর থেকেই গাছের প্রাথমিক পরিচর্যা শুরু করেছেন তিনি। রোগ বালাইয়ের আক্রমণ থেকে রক্ষা পেতে স্থানীয় কৃষি বিভাগ থেকে নিয়মিত পরামর্শ নিচ্ছেন বলেও জানান তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. লুৎফে আল মুঈজ কালবেলাকে বলেন, বর্তমানে গাছে গাছে প্রচুর মুকুল এসেছে। যারাই পরামর্শের জন্য কৃষি অধিদপ্তরে যোগাযোগ করছেন তাদের নিয়মিত পরামর্শ প্রদান করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে উপজেলায় আমের ভালো ফলন হবে বলেও জানান তিনি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X