কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কলেজ শিক্ষককে উত্তম-মধ্যম

অভিযুক্ত শিক্ষক হোছাইন। ছবি : কালবেলা
অভিযুক্ত শিক্ষক হোছাইন। ছবি : কালবেলা

কক্সবাজারের রামু কলেজের এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ মার্চ) ছাত্রীর সহপাঠীরা ওই শিক্ষককে ধরে উত্তম-মধ্যম দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে। এ ঘটনার পর শিক্ষককে শাস্তির দাবি করেছেন অভিভাবক মহল।

অভিযুক্ত শিক্ষকের নাম মোহাম্মদ হোছাইন। তিনি রামু সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক।

ভুক্তভোগী ছাত্রীর সহপাঠীরা জানিয়েছেন, শিক্ষক হোছাইন দীর্ঘদিন ধরে ভুক্তভোগী ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছেন। বৃহস্পতিবার ছাত্রীকে কৌশলে কক্সবাজার শৈবাল বিচ এলাকায় নিয়ে যায় ওই শিক্ষক।

বিষয়টি শিক্ষকের অগোচরে বন্ধুদের জানান ওই ছাত্রী। জানতে পেরে বন্ধুরা কবিতা চত্বর বিচে যান। ছাত্রী তার শিক্ষক হোছাইনকে কলেজ পোশাক পরিবর্তনের কথা বলে মোটেল শৈবালের সুইমিংপুলের দিকে নিয়ে যান। পরে শিক্ষককে বাইরে রেখে ভেতরে প্রবেশ করে বন্ধুদের খবর দেন। বন্ধুরা এসে শিক্ষক হোছাইনকে হাতেনাতে ধরে ফেলেন।

এ সময় উত্তেজিত সহপাঠীরা শিক্ষককে মারধর এবং টানাহেঁচড়া করে কক্সবাজারের এক আইনজীবীর চেম্বারে নিয়ে যান। সেখানে তিরস্কৃত করে শিক্ষকের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক মো. হোছাইনের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও ফোন না ধরায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রামু সরকারি কলেজের অধ্যক্ষ মো. মুজিবুল আলম বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাটি সত্য হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিপজলের বিরুদ্ধে মামলা 

ইউরোপের বিভিন্ন দেশ ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফোক স্টুডিও বাংলায় কাজল আরিফের ‘তোর পিরিতের বিষে’

বন্যাদুর্গত ২ শতাধিক পরিবারকে খতমে নবুওয়তের সহায়তা

গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তেজনা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ

নির্ভরা

ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

১০

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

১১

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

১২

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

১৩

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

১৪

৮০০ একর জমিতে চায়নিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

১৫

‘ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে’

১৬

স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

১৭

১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

১৮

শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

১৯

খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

২০
X