জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০১:১২ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

জাল ভোট দিতে গিয়ে প্রবাসী আটক

জাল ভোট দিতে গিয়ে আটককৃত প্রবাসী। ছবি : কালবেলা
জাল ভোট দিতে গিয়ে আটককৃত প্রবাসী। ছবি : কালবেলা

নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে অনন্ত শিকদার নামে এক মালয়েশিয়া প্রবাসী আটক হয়েছেন।

শনিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে শরীয়তপুরের জাজিরার বড়কান্দি ইউনিয়নের মনাই ছৈয়াল কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জাল ভোট দিতে এসে আটক হওয়া অনন্ত শিকদার মনাই ছৈয়াল কান্দি গ্রামের আক্তার হোসেন শিকদারের ছেলে। তিনি মালেশিয়া প্রবাসী ছিলেন।

প্রিসাইডিং অফিসার সূত্রে জানা যায়, মালেশিয়া প্রবাসী অনন্ত শিকদার শনিবার বেলা ১১টার দিকে বড়কান্দি ইউনিয়নটির ৪নং ওয়ার্ডের ভোটকেন্দ্র মনাই ছৈয়াল কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দিতে আসেন। ব্যালট পেপার নেওয়ার সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। এরপর তাকে নির্বাচনে দায়িত্বরত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

জাল ভোট দিতে এসে আটক হওয়ার বিষয়ে অনন্ত শিকদারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমাকে ৪নং ওয়ার্ডের মেম্বার জামাল শেখ একটি স্লিপ দিয়ে বলেছেন ভোট দিয়ে আসো। আমি ওই স্লিপ নিয়ে ভোট দিতে আসার পর আমাকে আটক করা হয়েছে৷ আমি আর কিছু জানি না।

এ বিষয়ে বড় কান্দি ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার জামাল শেখ বলেন, আমি অনন্তকে চিনি। তবে তাকে আমি কোনো স্লিপ দিয়ে ভোট দিতে পাঠাইনি। বিষয়টি নিয়ে লেখালেখি করার দরকার নেই।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মুক্তি রানী দে মন্ডল বলেন, জাল ভোট দিতে আসা ওই ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে গেছে। এর বেশি কিছু আমি বলতে পারব না।

নির্বাচনে দায়িত্বরত ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ বলেন, জাল ভোট দেওয়ার অভিযোগে একজনকে আমরা আটক করেছি। এখনো তার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত বছরের ৯ সেপ্টেম্বর বড়কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফি উদ্দিন খলিফার মৃত্যুতে ইউনিয়নটিতে বিধি অনুযায়ী চেয়ারম্যান পদে উপনির্বাচনের আয়োজন করা হয়। উপনির্বাচনে ১৫ হাজার ২৯০ জন ভোটারের বিপরীতে মোট প্রার্থী ৬ জন।

প্রার্থীরা হলেন, চশমা প্রতীক নিয়ে এম এ ওয়াহাব মাদবর, ঘোড়া প্রতীক নিয়ে লুৎফর রহমান, মোটরসাইকেল প্রতীক নিয়ে আলী আশ্রাফ মাল, টেবিল ফ্যান প্রতীক নিয়ে রাব্বি মাল, অটোরিকশা প্রতীক নিয়ে মতিউর রহমান শিকদার, আনারস প্রতীক নিয়ে হাছিনা বেগম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১০

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১১

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১২

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৩

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৪

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৫

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৬

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৭

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

১৮

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

১৯

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

২০
X