শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০১:৩৫ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি নির্বাচনে ভোট পড়েছে ২৫-২৭ শতাংশ

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ চলছে। ছবি : কালবেলা
ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ চলছে। ছবি : কালবেলা

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে ভোটাররা ভোট দিচ্ছেন। দুপুর ১২টা পর্যন্ত কুমিল্লা সিটি নির্বাচনে ২৫ শতাংশ এবং ময়মনসিংহ সিটিতে ২৭ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশনের অ্যাপসে এ তথ্য প্রদর্শন করা হয়েছে।

এদিকে কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদের উপনির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে দুপক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সুজন নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। শনিবার (৯ মার্চ) ভোটগ্রহণ চলাকালে ১৯ নম্বর ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

অপরদিকে ময়মনসিংহ সিটি করপোরেশনে (মসিক) উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চললেও ভোগান্তিতে পড়েছেন বয়স্ক ভোটারা। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আঙুলের ছাপ নিয়ে বিড়ম্বনায় পড়েছেন তাদের অনেকে। নগরীর বেশ কয়েকটি কেন্দ্রে এমনটাই অভিযোগ করেছেন ভোটারা। এতে ভোটগ্রহণে ধীরগতি দেখা গেছে।

ভোটের বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সকালে কুমিল্লা সিটি নির্বাচনের একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

বান্দরবানে রথযাত্রা উদযাপন

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

১০

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১১

সাবেক ইংল্যান্ড তারকাকে ‘মূর্খ’ বললেন রোমেরো

১২

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

১৩

মস্কো জয় করে এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’

১৪

স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি

১৫

চসিক প্রকৌশলী শাহীন-ফারজানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে মন্ত্রণালয়

১৬

যেভাবে পাওয়া যাবে আমিরাতের ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা

১৭

টি-টোয়েন্টিতে এমন রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব

১৮

ত্রিমুখী মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যুবক নিহত

১৯

ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে শতাধিক ডেমোক্র্যাট সদস্যের ভোট 

২০
X