সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন এমপির স্বামী

শামীম তালুকদার লাবু। ছবি : কালবেলা
শামীম তালুকদার লাবু। ছবি : কালবেলা

সিরাজগঞ্জ জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরীর স্বামী শামীম তালুকদার লাবু নির্বাচিত হয়েছেন। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

শনিবার (৯ মার্চ) বেলা আড়াইটার দিকে নির্বাচনী ফল ঘোষণা করেন এ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম।

তিনি বলেন, জিপ গাড়ি প্রতীকে শামীম তালুকদার লাবু ৬৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মকবুল হোসেন মুকুল ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫০৬ ভোট। এ ছাড়া উড়োজাহাজ প্রতীকে মুহা. শওকত আলী সেলিম ৩৪, মোটর সাইকেল প্রতীকে আব্দুর রহমান ২, আনারস প্রতীকে রেফাজ উদ্দিন মাস্টার ১০ এবং চশমা প্রতীকে আব্দুর রহমান ৫ ভোট পেয়েছেন।

এর আগে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ৯টি ভোটকেন্দ্রের ১৮টি বুথে ইভিএম (ইলেক্ট্রিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন উপলক্ষে কেন্দ্রগুলোতে নেওয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, জেলার ৮৩টি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বর, ৭টি পৌরসভার মেয়র-কাউন্সিলর ও ৯টি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানরা এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১ হাজার ১৯৬টি ভোটারের মধ্যে ১ হাজার ১৯১ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

১০

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১১

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১২

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৩

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৪

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৫

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৬

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৭

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৮

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৯

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

২০
X