ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
ময়মনসিংহ সিটি নির্বাচন

ইভিএমে ভোটারদের আঙুলের ছাপ না মেলার সমাধান ‘পেট্রোলিয়াম জেলি’!

আঙুলের ছাপ না মেলায় ভোটারের হাতে পেট্রোলিয়াম জেলি লাগাচ্ছেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা। ছবি : কালবেলা
আঙুলের ছাপ না মেলায় ভোটারের হাতে পেট্রোলিয়াম জেলি লাগাচ্ছেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা। ছবি : কালবেলা

ময়মনসিংহ নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করা হচ্ছে। নগরীর ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এ কেন্দ্রে ভোট দিচ্ছেন। ভোটগ্রহণে ধীরগতি চলছে কেন্দ্রটিতে। এর কারণ ইভিএমে ভোটারদের আঙুলের ছাপ মিলছে না।

এমনকি আঙুলের ছাপ মেলাতে গিয়ে কেন্দ্রটির একটি ভোটকক্ষের ইভিএম বিকল হয়ে পড়ে। শনিবার (৯ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে একটি বুথের ইভিএমে সমস্যা দেখা দিলে সাড়ে ১২টার দিকে সেটি সারিয়ে তোলা হয়। বুথটিতে ১৫ মিনিট বন্ধ ছিল ভোটগ্রহণ। যাদের আঙুলের ছাপ মিলছে না তাদের পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রুমাল দিয়ে মুছে চেষ্টা করা হচ্ছে। তাতেও কাজ না হলে বাড়ি থেকে সাবান দিয়ে হাত ধুয়ে লেবু দিয়ে আঙুল ঘষে আসতে বলা হচ্ছে।

শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ভোট দিতে আসা রুনু দত্ত বলেন, ‘আঙুলের ছাপ উঠতে না চাইলে হাতে ভেজলিন লাগিয়ে টিস্যু ও রুমাল দিয়ে মুছে আবার ছাপ দেওয়া হয়। এতে কারও কারও মিলছে।’

সহকারী প্রিসাইডিং অফিসার মোহাম্মদ আবদুর রশিদ বলেন, ‘নতুন ভোটারদের ভোট দিতে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু বয়স্ক ভোটারদের আঙুলের ছাপ না মেলায় কিছুটা সমস্যা হচ্ছে। ভেজলিন লাগিয়ে রুমাল দিয়ে আঙুল মুছে ছাপ মেলানোর চেষ্টা করা হচ্ছে। আমার বুথে আঙুলের ছাপ না মেলায় একজনকে ফেরত পাঠানো হয়েছে।’

এদিকে প্রিমিয়ার আইডিয়াল কেন্দ্রে ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়েন আনোয়ার বেগম। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আঙুলের ছাপ না মেলায় তারা সমস্যায় পড়েন। এতে ভোটগ্রহণ হচ্ছে অনেকটা ধীর গতিতে।

ইভিএমে ভোটগ্রহণে ধীর গতি নিয়ে টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী ইকরামুল হক বলেন, অনেক ভোটারের আঙুলের ছাপ না মেলায় তাদের জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে হচ্ছে। একজন ভোটার ২ থেকে ৩ বার যদি এই বিড়ম্বনায় পড়ে তাহলে ভোটার উপস্থিতিতে প্রভাব পড়তে পারে। বিষয়টির ব্যাপারে নির্বাচন সংশ্লিষ্টদের পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন চৌধুরী বলেন, আমি নিজে কয়েকটি কেন্দ্র ঘুরেছি। অনেক মানুষের আঙুলের ছাপ ঠিক নেই। এ সমস্যাটি কাটিয়ে উঠার চেষ্টা চলছে। ভোটারদের সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে আসার পরামর্শ দেন তিনি।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরেও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১০

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১১

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১২

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৩

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৪

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৫

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৬

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৭

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১৮

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৯

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

২০
X