টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

১০ টাকায় রমজানের বাজার

সুবিধাবঞ্চিতদের জন্য ১০ টাকার রমজানের বাজার। ছবি : কালবেলা
সুবিধাবঞ্চিতদের জন্য ১০ টাকার রমজানের বাজার। ছবি : কালবেলা

সুবিধাবঞ্চিত মানুষদের জন্য টাঙ্গাইলে ১০ টাকার রমজান বাজারের আয়োজন করেছে শিশুদের জন্য ফাউন্ডেশন।

সোমবার (১১ মার্চ) টাঙ্গাইল জেলা সদরে বস্তিতে শতাধিক পরিবারকে ১০ টাকার বিনিময়ে রোজার বাজার দেয় এই ফাউন্ডেশন।

নামমাত্র মূল্যে এসব পণ্য কিনতে পেরে খুশি তারা। আয়োজকরা বলছেন, রমজানে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ পদক্ষেপ।

জানা যায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সুবিধাবঞ্চিত ও স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিতে রমজান উপলক্ষে মাত্র ১০ টাকায় পণ্য বিক্রি করার উদ্যোগ নেয় শিশুদের জন্য ফাউন্ডেশন। ৬টি পণ্য ১০ টাকা করে নেওয়ার সুযোগ পায় একটি পরিবার। এরমধ্যে এক কেজি চাল, আধা কেজি ডাল, আধা লিটার সয়াবিন তেল, মুড়ি এক কেজি, ছোলা আধা কেজি, পেঁয়াজ আধা কেজি ছিল। যার বাজারমূল্য প্রায় ৩৯০ টাকা। কিন্তু ক্রেতারা মাত্র ৬০ টাকা দিয়েই ৬টি পণ্য কিনতে পারেন।

বস্তির বাসিন্দা সামিয়া আক্তার ও তাসলিমা খাতুন বলেন, বাজার থেকে বেশি দাম দিয়ে এতগুলো পণ্য আমরা কিনতে পারতাম না। রমজান উপলক্ষে কম দামে পণ্য কিনতে পেরে আমরা খুশি। এতে আমাদের অনেক উপকার হয়েছে।

শিশুদের জন্য ফাউন্ডেশনের সদস্য আহসান হাবিব বলেন, আমি ৪ বছর ধরে এ সংগঠনের সঙ্গে রয়েছি। পড়া লেখার পাশাপাশি আমরা এ কাজে নিয়োজিত রয়েছি। নিম্ন আয়ের মানুষরা তৃপ্তি দেখে আমরাও খুশি। রোজার সময় ইফতারের আয়োজন করা হবে।

এ প্রসঙ্গে শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ বলেন, বর্তমান সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অনেক বেশি। রোজার মধ্যে এর দাম কয়েকগুণ বৃদ্ধি পায়। রমজান মাসে সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট কিছুটা লাঘব করার জন্য এমন আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে বড় পরিসরে এমন আয়োজন করা হবে। ঈদ উপলক্ষে ১০ টাকায় ঈদ বাজারের আয়োজন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবানরা সুবিধাবঞ্চিত মানুষের পাশে এগিয়ে আসলে দরিদ্র এসব মানুষের খাবারের অভার হবে না। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। আমাদের নিজস্ব অর্থায়নে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১০

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

১১

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১২

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১৩

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৪

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

১৫

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১৬

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১৭

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

১৮

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

১৯

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

২০
X