মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ১০:৫৫ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৪, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকের কারাদণ্ড : বিএমএসএফ'র তদন্ত পর্যবেক্ষণ টিম গঠন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শেরপুরের নকলায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক শফিউজ্জামান রানাকে কথিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ডের ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) পক্ষ থেকে তদন্ত-পর্যবেক্ষণ টিম গঠন করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও নির্বাহী কমিটির সভাপতি আহমেদ আবু জাফর কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে সরেজমিনে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট পক্ষ-বিপক্ষের বক্তব্য গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। প্রাপ্ত পর্যবেক্ষণ প্রতিবেদন আইন উপদেষ্টা প্যানেলের নিকট পাঠানো হবে। আমরা রানাকে আইনি সহায়তারও প্রস্তুতি নিচ্ছি।

৯ সদস্য বিশিষ্ট এ টিমে বিএমএসএফ'র কেন্দ্রীয় সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সহ-সম্পাদক আবুজার বাবলা, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন বাচ্চু, উপ-প্রচার সম্পাদক মো. রইছ উদ্দিন, শিক্ষাবিষয়ক উপ-কমিটির সদস্য মো. নুরুল হুদা বাবু, কার্য নির্বাহী সদস্য জি কে রাসেল, মিজানুর রহমান আকন্দ, শফিউল্লাহ আনসারী ও আব্দুল্লাহ আল মাহমুদ।

বিএমএসএফ'র পক্ষ থেকে বলা হয়েছে, ওই দিন আসলে কী ঘটেছিল তা সরেজমিনে জানা দরকার বলে সংগঠনটি মনে করে। যতদূর জানা গেছে, সরকারি কম্পিউটার কেনায় অনিয়মের ঘটনার সংবাদ প্রকাশের জন্য তথ্য চেয়ে আবেদন করেন সাংবাদিক শফিউজ্জামান রানা। আর এই তথ্য চাওয়াকে কেন্দ্র করে শেরপুরের নকলা ইউএনও সাদিয়া উম্মুল বানিনের নির্দেশে এসিল্যান্ড মো. শিহাবুল আরিফকে দিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে যে প্রক্রিয়ায় কারাদণ্ড দিয়ে সাংবাদিক শফিউজ্জামান রানাকে কারাগারে পাঠানো হয়েছে তা গ্রহণযোগ্য নয়। এটি বাক স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে খারাপ দৃষ্টান্ত।

তদন্ত পর্যবেক্ষণ টিমকে সহায়তার জন্য শেরপুর জেলার সাংবাদিকসহ বিএমএসএফ'র শেরপুর এবং জামালপুর জেলা নেতৃবৃন্দকে অনুরোধ জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X