কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০৮:৪৮ এএম
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৯:১২ এএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় নৌকার প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে প্রতিপক্ষের হামলায় একজন নিহত। ছবি : সংগৃহীত
কুষ্টিয়ার কুমারখালীতে প্রতিপক্ষের হামলায় একজন নিহত। ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে প্রতিপক্ষের হামলায় মো. নান্নু (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে নির্বাচন করেছেন। তবে ভোটে নৌকার প্রার্থী হেরে যান।

বুধবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর চাঁদপুর গ্রামের ডাকুয়া নদীর পাড়ে এ ঘটনা ঘটে।

নিহত আমিরুল কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে। তিনি গ্রামের বাজারে মাছের আড়তদারি করতেন। মাছের ঘেরও আছে তার। এ ছাড়া তিনি স্থানীয় আওয়ামী লীগের একাংশের কর্মী ছিলেন। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি তহিদ মাস্টারের পক্ষের কর্মী বলে জানা গেছে।

পুলিশ ও পরিবারের সূত্রে জানা গেছে, নান্নু ইফতার শেষ করে বাড়ি থেকে কেশবপুরে তার ইজারা নেওয়া দিঘিতে যাচ্ছিলেন। পথিমধ্যে গতিরোধ করে জোরপূর্বক পাশের একটি কলাবাগানে নিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।

স্থানীয়রা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকেই এলাকায় নৌকার প্রার্থী সেলিম আলতাফ জর্জ ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। নান্নু নৌকা প্রতীকে ভোট করেন। নির্বাচনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন। নির্বাচনের পরেও দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসে।

এ বিষয়ে সাবেক এমপি সেলিম আলতাফ জর্জ জানান, নান্নু নৌকা প্রতীকের সমর্থক ছিলেন। নির্বাচনের পর থেকে তারা (বর্তমান এমপি) আমার সমর্থকদের ওপর অত্যাচার চালিয়ে আসছে।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্তদের বাড়িতে নিহতের পরিবারের লোকজন হামলা করে বাড়িঘর ভাঙচুর করেছে। পরে ঘটনাস্থলে পুলিশ ও ডিবি উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমের টানে শরীয়তপুরে পাকিস্তানি যুবক

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নতুন দফার হামলা সম্পন্নের ঘোষণা যুক্তরাষ্ট্রের

১০ হাজার পুলিশ নিয়োগ দেবে সরকার

ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর

আজকের নামাজের সময়সূচি

আমরা প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে হিমশিম খাচ্ছিলাম: হ্যারি কেইন

এই দলকে ভাষায় বর্ণনা করা কঠিন: স্কালোনি

‘ভারতকে খুশি করার জন্য সংবিধান বানিয়েছিল শেখ মুজিব’

১০

৬০ বছরের স্বপ্ন ভঙ্গ, চোখের জলে বিদায় নিল ইংল্যান্ড

১১

ইংল্যান্ডকে হারিয়ে শিশুদের মতো উল্লাসে মেসি

১২

ইংল্যান্ডকে কাঁদিয়ে আবারও ফাইনালে আর্জেন্টিনা

১৩

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

১৪

হাফটাইমের আগে গোলের দেখা পেল না কেউ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলা / সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৬

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

১৭

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

১৮

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

১৯

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

২০
X