ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

তুচ্ছ ঘটনায় ভাবিকে মারধর করার অভিযোগ

মানিকগঞ্জের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
মানিকগঞ্জের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

মানিকগঞ্জের ঘিওরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেবরের বিরুদ্ধে ভাবিকে মারধর করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার সিংজুরী ইউনিয়নের বীরসিংজুরী গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ওই নারীকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে তার পরিবার। ভুক্তভোগী ওই নারী বীরসিংজুরী গ্রামেরই বাসিন্দা।

ভুক্তভোগীর স্বামী বলেন, ‘প্রতিবেশী চাচাতো ভাই তরফ আলীর ফ্রিজে মাছ রাখি আমরা। এ নিয়ে চাচাতো ভাইয়ের স্ত্রী এবং আমার স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে তরফ আলী আমার স্ত্রীর শরীরে আঘাত করেন এবং বুকে কামড় দিয়ে আহত করে।’

এ ঘটনায় বক্তব্য জানতে অভিযুক্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আক্কাস আলী বলেন, ‘বিষয়টি স্থানীয় মহিলা মেম্বারের মাধ্যমে শুনেছি। এর মীমাংসার জন্য মহিলা মেম্বারের মাধ্যমে দুপক্ষের লোকজনকে ডাকা হয়েছে।’

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।‌ অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স-মরক্কো ম্যাচ জিতবে কে, অপটার ভবিষ্যৎদ্বাণী

ধলাই নদীর বাঁধ ভেঙে ২৫ গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো মানুষ

কেন কিছু খেলোয়াড়ের বুটের গোড়ালির অংশ কাটা থাকে?

বেসামরিক অবকাঠামোতে হামলা জঘন্য যুদ্ধাপরাধ: ইরান

‘শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কূটনৈতিক ঘাটতি নেই’

নীহারিকা সেন এর টিজারে প্রশংসিত সিফাত নুসরাত

দেশে হাম-উপসর্গে মৃত্যু সাড়ে ৭শ ছুঁইছুঁই

বন্ধ কোম্পানির শেয়ার লেনদেন বাতিল হবে: বিএসইসি চেয়ারম্যান

জামালপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 

পলাতক ৩ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

১০

সংসদে প্রবাসী কল্যাণমন্ত্রী / পাঁচ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের

১১

কাবুলে শাপুর জাদরানের অশ্রুসিক্ত বিদায়, জানাজায় হাজারো ভক্তের ঢল

১২

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, আক্রান্ত বেড়ে ৭৩

১৩

১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি

১৪

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

১৫

চলচ্চিত্র অনুদান কমিটিতে মুক্তি

১৬

আমরা রোনালদিনহোকেও জেলে দিয়েছি—এমবাপ্পেকে প্যারাগুয়ের সিনেটরের হুঁশিয়ারি

১৭

মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও যে ৭ খাবার আপনি নিরাপদে খেতে পারবেন

১৮

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারামুক্ত

১৯

পে-স্কেলের গেজেট নিয়ে বড় পরিকল্পনা, কোন গ্রেডের বেতন-ভাতা কত

২০
X