কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০৯:৩৪ এএম
অনলাইন সংস্করণ

উখিয়ায় ব্যাটারির পানি খেয়ে চারজন হাসপাতালে

২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল কক্সবাজার। ছবি : সংগৃহীত
২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল কক্সবাজার। ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার গয়ালমারা এলাকায় ইফতারের সময় ভুল করে ব্যাটারির অ্যাসিড পানি খেয়ে চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রত্নাপালং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তিরা হলেন, রত্নাপালং ইউনিয়নের গয়ালমারা এলাকার নাজির হোসেনের ছেলে নুরুল হাকিম (১৮), একই এলাকার মৃত আসা মিয়ার ছেলে নুরুল বশর (৩২), মৃত. সোনা মিয়ার ছেলে আবদুল কাদের (৩৮) ও ইমাম শরীফের ছেলে ইসহাক আহমদ (৬২)।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ মো. নাজমুল হোসেন।

স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, ইফতারের সময় গয়ালমারা বাজারের একটি টমটমের (ইজিবাইক) গ্যারেজে টেবিলে রাখা ব্যাটারির অ্যাসিড পানি সাধারণ পানি ভেবে দুজন পান করে। পরে সেই পানি ব্যাটারির কিনা তা যাচাই করতে আরও দুজন পান করেন। তখন চারজনই অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। গ্যারেজে থাকা কয়েকজন তাদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

রত্নাপালং ইউপি চেয়ারম্যান মো. নূরুল হুদা চৌধুরী জানান, গয়ালমারায় তাড়াহুড়োর মধ্যে সাধারণ পানি মনে করে চারজন ব্যাটারি পানি খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডাক্তার আশিকুর রহমান জানান, ব্যাটারির অ্যাসিড পানি খেয়ে অসুস্থ হয়ে ভর্তি হওয়াদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের শরীর থেকে ব্যাটারির পানি নিষ্কাশন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার কড়া হুঁশিয়ারি

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

১০

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

১১

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

১২

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

১৩

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

১৪

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

১৫

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

১৮

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

১৯

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

২০
X