বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

হত্যার ২০ বছর পর ময়মনসিংহে তিন আসামির যাবজ্জীবন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ময়মনসিংহে বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গেলে বাধা দেওয়াকে কেন্দ্র করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ২০ বছর ৮ মাস পর তিনভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. শাহাদত হোসেন এ রায় দেন। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তিন ভাই হলেন আবদুল মালেক খান, আবদুল হাই খান ও আবদুল কাইয়ুম খান। তারা ময়মনসিংহ সদর উপজেলার চর আনন্দিপুর গ্রামের আবদুল জব্বার খানের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার চর আনন্দিপুর গ্রামের আবদুল মমিন খানের সঙ্গে প্রতিবেশী আবদুল হাই খানদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। ২০০২ সালের ৮ নভেম্বর বিরোধপূর্ণ জমিতে হাই খানদের লোকজন ধান কাটতে গেলে নিষেধ করতে যান মমিন খান। এতে ক্ষুব্ধ হয়ে হাই খানরা তাদের লোকজন নিয়ে হামলা করে মমিন খানের বাড়িতে। বাড়িতে একটি ঘর পুড়িয়ে দেওয়া হয়। মারধর করা হয় স্ত্রী-সন্তানদের।

ওই সময় গুরুতর আহত অবস্থায় মমিন খানের মেয়ে তাছলিমা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মমিন খানের বড় ভাই আবদুল লতিফ খান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ১৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

মামলার দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য প্রমাণ শেষে বৃহস্পতিবার ১৬ আসামির মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও বাকি ১৩ আসামিকে বেকসুর খালাস দেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X