ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ১০:২৪ এএম
অনলাইন সংস্করণ

ফেনীতে গরুর মাংসের দাম ৮৫০ টাকা নির্ধারণ

গরুর মাংস। ছবি : সংগৃহীত
গরুর মাংস। ছবি : সংগৃহীত

ফেনীতে রমজান উপলক্ষে গরু, মুরগি ও ছাগলের মাংসের দাম নির্ধারণ করা হয়েছে। রোববার, ১৭ মার্চ বিকেলে পৌরসভার উদ্যোগে পৌর মিলনায়তনে শহরের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব মাংসের দাম নির্ধারণ করে ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

নিজাম উদ্দিন হাজারী বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে ফেনীর মানুষের স্বার্থে ব্যবসায়ীদের সাময়িক ক্ষতিগ্রস্ত হলেও ঈদের পরে ব্যবসায়ীদের সঙ্গে পুনরায় আলোচনা করে দাম নির্ধারণ করা হবে। শুধু রমজান উপলক্ষে যে দাম নির্ধারণ করা হয়েছে সেই দামে বিক্রি করার অনুরোধ জানান তিনি।

এসময় শহরের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রতি কেজি ২শ গ্রাম হাড়সহ গরুর মাংস দাম ৭০০ টাকা হাড় ছাড়া মাংসের দাম ৮৫০ টাকা, ছাগলের মাংস ১০৫০ টাকা, সাদা মুরগি ১৯০ টাকা, সোনালি মুরলি ২৮০ টাকা নির্ধারণ করেন।

বাজার মনিটরিংয়ের জন্য ফেনী পৌরসভা ও ফেনী শহর ব্যবসায়ীকে দুটি করে কমিটি গঠন করার নির্দেশ দিয়ে সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, যারা যেসকল ব্যবসায়ীরা এসব দাম অমান্য করে বাড়তি (বেশি) দামে বিক্রি করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা জরিমানা না করে জেলহাজতে পাঠানো নির্দেশ দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন ফেনী ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউসার মিয়া, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, পৌরসভার মেডিকেল অফিসার ডা. কৃষ্ণপদ সাহা, গরুর মাংস সরবরাহকারী মো. নুর নবী মেম্বার, আলাউদ্দিন, ফেনী পৌর হকার্স মার্কেট ব্যবসায়ী নেতা জীবন মিয়া, বড় বাজারের গরু মাংস ব্যবসায়ী কবির আহাম্মেদ, মুরগি ব্যবসায়ী খুরশিদ আলম, ছাগলের মাংস ব্যবসায়ী শফিউল্ল্যাহ ও বাবু মিয়া প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরা করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১০

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১১

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১২

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৩

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৪

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১৫

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৬

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৭

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৯

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

২০
X