মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০৮:৫৬ এএম
অনলাইন সংস্করণ

ঝালমুড়ি বিক্রেতাকে হত্যার পর মাটিচাপা দিল দুর্বৃত্তরা

জামালপুর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
জামালপুর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

জামালপুরের মাদারগঞ্জে মাটিচাপা থেকে সুমন মিয়া (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ মার্চ) সকালে উপজেলার সিধুলী ইউনিয়নের তরপা শিমুলতলা মোড় সংলগ্ন নির্মাণাধীন সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সুমন মিয়া সিধুলী ইউনিয়নের চরলোটাবর সিমের মণ্ডলের ছেলে। পেশায় ঝালমুড়ি বিক্রেতা ছিলেন তিনি।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, পেশায় ঝালমুড়ি বিক্রেতা সুমন রোববার রাত ১১টা পর্যন্ত বড় ভাইয়ের সঙ্গে ছিলেন। পরে পান খাওয়ার কথা বলে বিদায় নেন। এরপর রাতে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে তরপা শিমুলতলা জোড়া সেতুর নিচে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহতের সুমনের স্ত্রী পারভিন বেগম বলেন, এলাকার কিছু লোক তার স্বামীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখে। আমার একটি সন্তান নিয়ে আমি সামনে কীভাবে দিন পার করব। স্বামী হত্যার বিচার চাই।

নিহতের বড়ভাই মতিউর রহমান বেলাল বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিন বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঝালমুড়ি বিক্রেতার সুমনের মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আনি। এ ঘটনায় সুমনের স্ত্রী পারভীন বেগম বাদী অজ্ঞাতদের নামে মামলা করেছেন। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। খুব শিগগিরই এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X