সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

টাকার বিনিময়ে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা আ.লীগ নেতার

ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আয়নাল ব্যাপারী। ছবি : কালবেলা
ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আয়নাল ব্যাপারী। ছবি : কালবেলা

সিরাজগঞ্জে টাকার বিনিময়ে বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণী ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। তবে পুলিশী তৎপড়তায় ওই চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনায় অভিযুক্ত আয়নাল ব্যাপারীকে (৬২) আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) ভোরে জেলার এনায়েতপুর মুদিপাড়া এলাকায় ধর্ষণের এ ঘটনা ঘটে। পরে ঘটনাটি সালিশ বৈঠকের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন থানা আওয়ামী লীগের সভাপতি আহমেদ মোস্তফা খান বাচ্চু। ৫০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি সুরাহা করার চেষ্টা করা হয়। খবর পেয়ে দুপুরে পুলিশ নির্যাতিত প্রতিবন্ধী তরুণী ও অভিযুক্ত আয়নাল ব্যাপারীকে থানায় নিয়ে আসে।

নির্যাতিত তরুণীর স্বজন ও স্থানীয়রা জানায়, বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরুণীর তার মা অজেদা খাতুনের সঙ্গে থাকত। আর তার বাবা অন্য জায়গায় বিয়ে করে তাদের রেখে চলে যায়। মঙ্গলবার ভোরে তার মা কাজে গেলে সে বাড়ির বাইরে হাঁটাহাঁটি করছিল। এ সময় স্থানীয় আয়নাল জোরপূর্বক টিনের ঘেরা দেওয়া একটি ফাঁকা স্থানে নিয়ে যায়। এ সময় ধর্ষণকালে তাকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় সকালেই স্থানীয় মাতব্বর এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমেদ মোস্তফা খান বাচ্চু, ছামান তালুকদার ও নুরু হাজীসহ কয়েকজন সালিশ বৈঠকে বসে। পরে টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করে।

এ বিষয়ে জানতে চাইলে আহমেদ মোস্তফা খান বাচ্চুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। যেহেতু বিষয়টি থানা পর্যন্ত গেছে সেখানে কথা বলেন। আপনি ৫০ হাজার টাকায় ধর্ষণের ঘটনা মীমাংসার চেষ্টা করেছেন- এমন প্রশ্ন করলে তিনি ফোন কেটে দেন।

এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরুণীকে একা পেয়ে আয়নাল ধর্ষণ করেছে বলে অভিযোগ পেয়েছি। মেডিকেল পরীক্ষার জন্য ভুক্তভোগীকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা থানা আওয়ামী লীগের সভাপতি আহমেদ মোস্তফা খান বাচ্চুর নেতৃত্বে ৫০ হাজার টাকায় মীমাংসাও করা হয়। খবর পেয়ে আমরা ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছি। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

১০

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১১

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

১২

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

১৩

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

১৪

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

১৫

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

১৬

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

১৭

সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুই তারকা, তালিকায় আরও আছেন যারা

১৮

শিকড় সন্ধানী 'ইত্যাদি' এবার লক্ষ্মীপুরে, কবে প্রচার?

১৯

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাঁধনের সিনেমা

২০
X