বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

মুন্সিগঞ্জে মন্দিরের জমি পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন

মন্দিরের জমি পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন। ছবি : কালবেলা
মন্দিরের জমি পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন। ছবি : কালবেলা

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে মন্দিরের জমি বেদখলের অভিযোগ তুলে পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাব ফটকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ব্যানারের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শতাধিক সনাতন ধর্মাবলম্বী।

মানববন্ধনে বক্তারা জানান, টঙ্গীবাড়ী উপজেলার আমতলী এলাকার ঐতিহ্যবাহী গাঙ্গলী বাড়ির মন্দিরে পূজা উদযাপন ও একনাম কীর্তন করে আসছিল স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। বর্তমানে সেটি সরকারি সম্পত্তি হিসেবে রয়েছে। কিন্তু একটি ভূমিদস্যু চক্র ওই জমি বেদখলে করে নিয়েছে। এরমধ্যেই বেশ কিছু জিনিসপত্র লুন্ঠন করা হয়েছে। দ্রুত বেদখলের হাত থেকে ওই জমি রক্ষা ও দস্যুদের বিচারের দাবি জানান তারা।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন আহ্বায়ক স্বপন মোদক, সদস্য সচিব বাসু দেব নাগ, সাবেক সভাপতি সমর কুমার ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক নবীন কুমার রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অজয় চক্রবর্তী, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ননী গোপাল হালদার, পৌর কমিটির সভাপতি ভবতোষ চৌধুরী নূপুর, সাধারণ সম্পাদক সুমন লাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক খোকন পোদ্দার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১০

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১১

পর্তুগালের একাদশ ঘোষণা

১২

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৩

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৪

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৫

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৬

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৭

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৮

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৯

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

২০
X