রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

রাঙামাটিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

কাজ বন্ধ করে রাঙামাটি জেনারেল হাসপাতালের সামনে জড়ো হন ইন্টার্ন চিকিৎসকরা। ছবি : কালবেলা
কাজ বন্ধ করে রাঙামাটি জেনারেল হাসপাতালের সামনে জড়ো হন ইন্টার্ন চিকিৎসকরা। ছবি : কালবেলা

রাঙামাটিতে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। রোববার (২৪ মার্চ) সকালে ইন্টার্ন চিকিৎসকরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতি শুরু করেন। এতে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতাল ও রাঙামাটি জেনারেল হাসপাতালে স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

তারা বকেয়া বেতন পরিশোধ এবং বেতন ভাতা বৃদ্ধিসহ চার দফা দাবি আদায়ে এ কর্মসূচি পালন করছেন বলে জানান।

জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বকেয়াসহ ইন্টার্নদের বেতন ৩০ হাজার এবং ঘোষণা অনুযায়ী ট্রেইনিদের ভাতা ৫০ হাজার করা, সব বকেয়া ভাতা প্রদান, আকস্মিক ভাতা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার এবং ভাতা পুনর্বহাল করা, ডাক্তারদের সুরক্ষা আইন প্রণয়ন করার দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

এদিকে সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালের সামনে রাঙামাটি ইন্টার্ন চিকিৎসকরা এক মানববন্ধন আয়োজন করেন। এতে বক্তারা দ্রুত চার দফা দাবি বাস্তবায়ন না করলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী বলেন, ‘নতুন মেডিকেল কলেজ হিসেবে আমারও কিছুটা ইন্টার্ন নির্ভর হচ্ছি। তবে তাদের এই আন্দোলনের কারণে বড় মেডেকিলে যেভাবে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে রাঙামাটিতে সেভাবে চিকিৎসাসেবা ব্যাহত হবে না।’ রাঙামটিতে পর্যাপ্ত চিকিৎসক আছে বলেও জানান সিভিল সার্জন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১০

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১১

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১২

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৩

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৪

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৫

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৬

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৭

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৮

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৯

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

২০
X