চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০৬:২৬ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ফুটপাত বেদখল, ৭ জনের বিরুদ্ধে চসিকের মামলা

নগরের বায়েজিদ এলাকায় ফুটপাত দখলে জরিমানা করছেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। ছবি : কালবেলা
নগরের বায়েজিদ এলাকায় ফুটপাত দখলে জরিমানা করছেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। ছবি : কালবেলা

ফুটপাত দখল করে দোকান নির্মাণ এবং গাড়ির গ্যারেজ বসানোর দায়ে সাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাদের ৪২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৪ মার্চ) নগরের বায়েজিদ এলাকায় চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ মামলা করেন।

চসিক সূত্রে জানা গেছে, এর আগে নগরের ফুটপাত ও সড়ক বেদখলমুক্ত করতে ঘোষণা দেওয়া হয়েছিল। সেই ঘোষণা অনুসারেই রোববার নগরের বায়েজিদ এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বায়েজিদের চৌধুরী নগরে সাতজনকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সড়ক দখল করে দোকান নির্মাণ ও গাড়ির গ্যারেজ বসানোর দায়ে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, নগরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১০

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১১

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১২

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৩

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৪

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৫

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৬

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১৭

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১৮

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৯

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

২০
X