হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

জাটকা ধরতে নতুন কৌশল, নদীতে শিশু জেলে

জাটকা নিধন রোধে চাঁদপুরের হাইমচরের নীলকমল পরিদর্শন করে নৌপুলিশ। ছবি : কালবেলা
জাটকা নিধন রোধে চাঁদপুরের হাইমচরের নীলকমল পরিদর্শন করে নৌপুলিশ। ছবি : কালবেলা

চাঁদপুরের হাইমচরের নীলকমলে জাটকা নিধন করতে নদীতে নামানো হচ্ছে শিশু জেলে। আর এতে আটক হলেও শিশু আইনে সহজেই ছাড়া পেয়ে পুনরায় এ কাজে লিপ্ত হচ্ছে তারা। যদিও এখন পর্যন্ত ৯৬ জন অসাধু জেলেকে গ্রেপ্তার করে নৌপুলিশ।

রোববার (২৪ মার্চ) নীল কমল নৌপুলিশ ফাঁড়ি এ তথ্য জানায়।

জানা যায়, লিমন (১৪) নামের এক জেলের সঙ্গে একই বয়সের আরও ২ জন নিষেধাজ্ঞার পরেও জাটকা ইলিশ ধরতে নদীতে নেমে পড়ে। প্রত্যেকেই এর আগে ১-২ বার নৌপুলিশের কাছে আটক হয়। বয়স বিবেচনায় ছাড়াও পেয়ে যায় তারা। ছাড়া পাওয়ার পর আবার জাটকা ধরতে নদীতে নামে এরা।

বিষয়টি উদ্বেগের জানিয়ে জেলে নেতা মানিক বলেন, যারা প্রকৃত জেলে এবং সরকার নিবন্ধিত হয়ে সুযোগ সুবিধা ভোগ করছে। তারা নিজেরা আড়াল থাকলেও এ অসাধু উপায় অবলম্বন করে শিশুদের নদীতে নামাচ্ছে। অপ্রিয় হলেও সত্যি এ শিশুদের ব্যবহারের পেছনেও রাজনৈতিক ছত্রছায়া জড়িত থাকতে পারে।

জাটকা নিধনে অসাধু জেলেদের কৌশল বদলানো স্বভাবে পরিণত হলেও, তা নিয়ন্ত্রণে নৌপুলিশ কাজ করছে বলে জানিয়েছেন চাঁদপুরের হাইমচরের নীলকমল নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর খান।

তিনি বলেন, জেলেদের অপতৎপরতার বিরুদ্ধে নৌপুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। আমি ও আমার টিম সার্বক্ষণিক মেঘনা নদীতে বিচরণ করে যাচ্ছি। আমরা এই মার্চ মাসে ইতোমধ্যে ৮টি মামলায় ৯৬ জন আসামি গ্রেপ্তার করেছি। এ ছাড়াও ২০টি মাছ ধরার নৌকা ও ৫৫০ কেজি জাটকা ইলিশ এবং প্রায় ৪৫ লক্ষ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছি। শিশু জেলেদেরকে যারা নামাচ্ছে তাদের তথ্যও সংগ্রহে কর্মপরিকল্পনা নিচ্ছি। ইলিশ সম্পদ রক্ষায় তথ্য সহযোগিতা ও সবার সচেতনতা প্রত্যাশা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X