কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে আগুনে পুড়ল ৪৬ ঘর

ঝুট গোডাউনে আগুনের সূত্রপাতে পাশের কলোনির ৪৬টি ঘর পুড়ে যায়। ছবি : কালবেলা
ঝুট গোডাউনে আগুনের সূত্রপাতে পাশের কলোনির ৪৬টি ঘর পুড়ে যায়। ছবি : কালবেলা

গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়ে গেছে একটি ঝুট গোডাউন ও পাশের কলোনির ৪৬টি ঘর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (২৫ মার্চ) দিবাগত রাত ১টা ১৯মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী।

ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় রাত ১টা ১৯মিনিটে একটি ঝুট গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা পাশের কলোনিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈরসহ আশেপাশের ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাতে কাজ শুরু করে। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় আগুনে কলোনির ৪৬টি ঘর ও একটি ঝুট গোডাউনের মালামাল পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু-পাখির মৃত্যু

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১০

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

১২

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

১৪

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

১৫

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

১৬

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

১৭

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

১৮

মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

১৯

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

২০
X