সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ

আহত ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেনকে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ছবি : কালবেলা
আহত ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেনকে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ছবি : কালবেলা

ফেনীতে ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। সোমবার (২৫ মার্চ) রাতে সোনাগাজীর বগাদানা ইউনিয়নের মান্দারী গ্রামে এই ঘটনা ঘটে।

আহত ছাত্রদল নেতার নাম সাখাওয়াত হোসেন শাকিল মিয়াজী। তিনি বগাদানা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি।

সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় কালবেলাকে বলেন, হামলার ঘটনা জানার পর পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আহত ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন শাকিল মিয়াজী বলেন, সোমবার বিকালে বগাদানা ইউনিয়নের বড় হালিয়া গ্রাম থেকে জানাজার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মান্দারী গ্রামের তিন রাস্তার মোড়ে পৌঁছালে ৮-৯ জন ছাত্রলীগ কর্মী আমার গতিরোধ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে কেন লেখালেখি করি তা জানতে চেয়ে গালিগালাজ ও লাঠি দিয়ে আঘাত করে।

তিনি বলেন, পরে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। গলায় ছুরি ধরে সরকারের বিরুদ্ধে যেন কোনো কথা না বলি এবং বললে জানে মেরে ফেলার হুমকি দেয় তারা। আমাকে আহত করে যাওয়ার সময় ব্যাগে থাকা পাঁচ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায়।

ছাত্রদল নেতা আরও বলেন, কিছুদিন আগেও ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের কর্মীরা আমার পরিবারকে গালিগালাজ করেছে।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ নুর নিন্দা জানিয়ে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

জানতে চাইলে বগাদানা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শোয়াইব তানিম বলেন, বগাদানা ইউনিয়নে কোনো হামলার ঘটনা ঘটেছে বলে আমার জানা নাই। ছাত্রদল নিজেরা অন্য কোথাও মারামারি করে ছাত্রলীগের উপর দোষ দিচ্ছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান রাসেল বলেন, ছাত্রদলের দুগ্রুপের অভ্যন্তরীণ কোন্দল থেকে এ হামলা হয়েছে। নিজেরা মারামারি করে ছাত্রলীগের উপর দোষ চাপাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে, আহত ২

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১০

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

১১

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

১২

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

১৩

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

১৪

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

১৫

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

১৬

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

১৭

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

১৮

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

১৯

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

২০
X