রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ১০:১৪ এএম
অনলাইন সংস্করণ

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটে রোগীর মৃত্যুর অভিযোগ

ছবি : সংগ্রহীত
ছবি : সংগ্রহীত

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটে চিকিৎসা না পেয়ে ডায়রিয়ায় আক্রান্ত এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (২৭ মার্চ) সকালে হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে ওই রোগী মারা যান।

মারা যাওয়া ওই রোগীর নাম মাহমুদুল হাসান। তিনি পাবনা জেলার বাসিন্দা।

মাহমুদুল হাসানের মা নুরুন্নাহার অভিযোগ করে বলেন, মঙ্গলবার (২৬ মার্চ) রাতে ছেলেকে নিয়ে হাসপাতালে আসি। তখন কোনো চিকিৎসক ছিলেন না। বুধবার সকালে চিকিৎসক আসার কিছুক্ষণ পরে আমার ছেলে মারা গেছে। রাতে ভালোভাবে চিকিৎসা দেওয়া হলে আমার ছেলে মারা যেত না।

সংশ্লিষ্টরা জানান, ভাতা বৃদ্ধি ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতসহ চার দফা দাবিতে পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টর অ্যাসোসিয়েশন ও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে গত চার দিন ধরে। এমবিবিএস শেষ করে হাসপাতালে ২১০ জন ইন্টার্ন চিকিৎসক ইন্টার্নশিপ করছেন।

এ ছাড়া ৬০ চিকিৎসক এফসিপিএস ও এমডিএমএস কোর্স করছেন। তারা সবাই গত রোববার থেকে কর্মবিরতিতে আছেন। ইন্টার্ন চিকিৎসকেরা না থাকলেও অন্য চিকিৎসকরা অতিরিক্ত দায়িত্ব পালনের মাধ্যমে হাসপাতালের চিকিৎসা পরিস্থিতি স্বাভাবিক রেখেছেন। কোনো সমস্যা হচ্ছে না।

চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যুর অভিযোগের বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এফ এম শামীম আহাম্মদ কালবেলাকে বলেন, ‘এসব অভিযোগ ঠিক নয়। আমাদের ডাক্তাররা রাতদিন পরিশ্রম করছেন। এত বড় হাসপাতাল, রোগী তো মারা যাবেই। আমাদের তো রোগীর কাছে যাওয়ার সময় দিতে হবে।’

তিনি বলেন, বর্তমানে রামেকে এক হাজার ২০০ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ২ হাজার ৪৯৮ জন। সোমবার (২৫ মার্চ) নতুন করে ৭৯০ রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে মারা যান ৩৪ জন। আমাদের হাসপাতালে রোগীর সুস্থতার হার ৯৮ শতাংশ। মারা যায় দুই শতাংশের কম। বহির্বিভাগে প্রায় সাত হাজার রোগী চিকিৎসা নেন। ৩০ থেকে ৪০ জনের মৃত্যু স্বাভাবিক।’

ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের বিষয়ে হাসপাতালের পরিচালক বলেন, ‘এই ধর্মঘট কেন্দ্রীয়ভাবে হচ্ছে। ওদের ২৮ মার্চ পর্যন্ত ঘোষণা রয়েছে। তারপরও আমি তাদের সঙ্গে বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে বসব। আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মনিরুজ্জামানের পদায়নের আদেশ বাতিল

বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রপক্ষের

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

হরমুজ দ্বন্দ্ব / বন্ধ ঘোষণা ইরানের, ট্রাম্পের দাবি ‘খোলাই’ আছে

৩০ বছর পর ইউরোপের আকাশে দেখা যাবে বিরল দৃশ্য!

বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১

‘কারবালা ইসলামকে পুনর্জীবিত করার অনন্য মহাকাব্য’

ভারতে লোকাল বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

১০

ঢাকায় দ্বিতীয়বারের মতো ‘গুগল প্রোডাক্ট এক্সপার্ট’ কর্মশালা 

১১

স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে, স্ত্রীর স্বীকৃতি চেয়ে অনশন

১২

পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস রাজশাহী’ অনুষ্ঠানে ১৪টি ইলেকট্রনিক বুথের উদ্বোধন

১৩

বগুড়ায় যমুনার ভাঙনে শহরাবাড়ি স্পারের ৩০ মিটার নদীগর্ভে বিলীন

১৪

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঢাবির সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত

১৫

'ঈশ্বরের হাত' আর বেকহ্যামের প্রায়শ্চিত্ত / বিশ্বকাপে ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণের সেরা ৫ গল্প

১৬

৬ মাস পর সুন্দরবনে ফিরল সেই বাঘিনী, অবমুক্ত করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

যে রেকর্ড গড়লে আর কোনো অপূর্ণতা থাকবে না মেসির

১৮

তারেক রহমান উন্নয়নের মাধ্যমে বরিশালবাসীর সম্মানের প্রতিদান দিবেন: রহমাতুল্লাহ

১৯

৩০ সেকেন্ডে ১৯৫ চুম্বন, গড়লেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

২০
X