চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ১০:৩৯ এএম
অনলাইন সংস্করণ

পায়ের ওপর পা তোলা নিয়ে ছাত্রলীগের মারামারি

চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস। ছবি : কালবেলা
চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস। ছবি : কালবেলা

চট্টগ্রাম সরকারি কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বেঞ্চে পায়ের ওপর পা তোলাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। বিবদমান দুটি পক্ষই কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের অনুসারী হিসেবে পরিচিত।

বুধবার (২৭ মার্চ) দুপুরে কলেজের বাংলা বিভাগের সামনে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন মঈনুল ইসলাম (২০), ওয়াহিদুল রহমান সুজন (২৪), আমিন ফয়সাল বিদ্যুৎ (২১), তৌহিদুল করিম ইমন (২১) ও মো. জাহিদ (২০)।

পুলিশ জানিয়েছে, মারামারিতে জড়িয়ে পড়া দুটি পক্ষই কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের অনুসারী। দুপক্ষের মারামারির পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জানতে চাইলে মাহমুদুল করিম কালবেলাকে বলেন, বেঞ্চে পা তুলে বসা নিয়ে সিনিয়র-জুনিয়রদের মধ্যে ঝামেলা হয়েছিল। তারা সবাই আমার অনুসারী। এটা তেমন বড় কিছু না। ছোট ঘটনা। নগর কমিটির জন্য আমি সিভি জমা দিয়েছি। তাই ছোট ঘটনাটিকে কেন্দ্র করে একটি পক্ষ ষড়যন্ত্রমূলক ভাবে প্রচার করার চেষ্টা করছে। সিনিয়র-জুনিয়রদের মধ্যে মারামারি খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মিটমাট করিয়ে দিয়েছি।

চকবাজার থানার ওসি ওয়ালী উদ্দিন আকবর বলেন, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়ে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরেও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১০

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১১

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১২

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৩

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৪

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৫

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৬

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৭

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১৮

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৯

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

২০
X